Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইদের আগেই দাপট দেখাচ্ছে সিকান্দার! অগ্রিম টিকিট বিক্রিতে ১০ কোটির দোরগোড়ায় সলমনের ছবি

ছবিটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে ৩০ মার্চ। ছবিমুক্তির তিন দিন আগে থেকেই বক্স অফিসে রীতিমতো সাড়া পড়ে গেছে।

ইদের আগেই দাপট দেখাচ্ছে সিকান্দার! অগ্রিম টিকিট বিক্রিতে ১০ কোটির দোরগোড়ায় সলমনের ছবি

সলমন খানের নতুন ছবি সিকান্দারের অগ্রিম টিকিট বিক্রিতে আশায় বলিউড

শেষ আপডেট: 28 March 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan) অভিনীত অ্যাকশন-ড্রামা (Action Drama) সিকান্দার (Sikandar) মুক্তির আগেই ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ছবিটি প্রেক্ষাগৃহে (Theatrical release) আসতে চলেছে ৩০ মার্চ। ছবিমুক্তির তিন দিন আগে থেকেই বক্স অফিসে (Box office) রীতিমতো সাড়া পড়ে গেছে। ইতিমধ্যেই ৯.৩০ কোটি টাকার অগ্রিম বুকিং (Advance booking) সেরে ফেলেছেন অনুরাগীরা। খুব তাড়াতাড়ি যে তা ১০ কোটির (10 crores) ঘরে এসে যাবে ভাইজানের সিকান্দার, তা বলার অপেক্ষা রাখে না।

বুধবার থেকে অগ্রিম টিকিট বুকিং (Advance booking) শুরু হওয়া থেকে সিনেপ্রেমীদের চোখ বক্স অফিসের দিকে। হিসেব বলছে, ২ডি শোয়ে ২.৮১ কোটি যা এখন ছুঁয়েছে ৩.৯৫। আইম্যাক্স স্ক্রিনিংয়ের সংখ্যা করলে, সেটাও প্রায় ৩.৯৮ কোটি। মহারাষ্ট্র, দিল্লিতে বেশি ব্যবসা করতে চলেছে সিকান্দার।

উল্লেখ্য, ছবি কী পরিমাণ ব্যবসা করতে পারে তা অনেকাংশে নির্ভর করে টিকিটের দামের (Ticket price) ওপরও। বড় বড় মেট্রো শহরগুলিতে টিকিটের দাম তুলনায় অনেকটাই বেশি। টিকিটের চাহিদায় দাম কোথাও ২ হাজার ছুঁয়েছে, কোথাও তা ১৯০০। সিঙ্গল স্ক্রিনেও অনেক জায়গায় দাম ৭০০-এর ঘরে। তা সত্ত্বেও ভাইজানের প্রতি ভালবাসা একটুও কমেনি ভক্তদের। ইদ (Eid) আসছে, এমন সময় বড় পর্দায় প্রিয় অভিনেতাকে দেখতে উৎসাহী অনুরাগীরা।

পরিচালক এ আর মুরুগাদোসের নতুন ছবি সিকান্দারে সুপারস্টার সলমন খানের পাশাপাশি পর্দায় দেখা যাবে রশ্মিকা মান্দানা (Rashmika Mandana), কাজল আগরওয়াল (Kajal Agarwal), শরমন জোশীকেও (Sharman Joshi)। টিকিটের চাহিদা দেখে আশার মুখ দেখছে বলিউড (Bollywood)। শুরুর সপ্তাহান্তেই ছবিটি খুব ভাল ব্যবসা করবে, অনুমান বক্স অফিস বিশেষজ্ঞদের।


```