Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'ব্যাস.. এবার আমার ঘুরে দাঁড়ানোর পালা!' রেগে লাল সলমন খান, কী এমন হল?

চলতি বছর কোনও প্রধান চরিত্রে সলমন খানকে বড়পর্দায় দেখা না গেলেও, ২০২৫ সালের ইদে বিশেষ চমক নিয়ে আসছেন তিনি।

'ব্যাস.. এবার আমার ঘুরে দাঁড়ানোর পালা!' রেগে লাল সলমন খান, কী এমন হল?

ফাইল চিত্র

শেষ আপডেট: 28 December 2024 19:14

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর কোনও প্রধান চরিত্রে সলমন খানকে বড়পর্দায় দেখা না গেলেও, ২০২৫ সালের ইদে বিশেষ চমক নিয়ে আসছেন তিনি। তাঁর নতুন ছবি ‘সিকান্দার’-এর টিজার মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। প্রথমে ২৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই টিজার, কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে তা পিছিয়ে দেওয়া হয়। 

অবশেষে ২৮ ডিসেম্বর বিকেল ৪.০৫-এ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় টিজারটি। ১ মিনিট ৪১ সেকেন্ডের এই ঝকঝকে টিজারে সলমন খানের এন্ট্রি, একশন, আর তুখোড় সংলাপ মুগ্ধ করেছে নেটিজেনদের। টিজারে সলমনকে বলতে শোনা গিয়েছে, 'শুনেছি অনেক লোক আমার পিছনে পড়ে রয়েছেন। ব্যাস, এবার আমার ঘুরে দাঁড়ানোর পালা।' দুর্দান্ত আউটস্ট্যান্ডিং অ্যাকশনে ভরা টিজার মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

টিজারের পাশাপাশি মুক্তি পেয়েছে ছবির প্রথম পোস্টারও। সেখানে সলমনের ঝলক দেখে মুগ্ধ নেটপাড়া। অনেকেই মনে করছেন, সলমনের সংলাপ কাকতালীয়ভাবে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির সঙ্গে মিলে গিয়েছে। সেই নিয়ে পোস্টে অনেকে অনেক কমেন্টও করেছেন। 

ছবিটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস, যিনি আমির খানের ‘গজনি’র জন্য প্রশংসিত হয়েছিলেন। এবার প্রথমবার সলমনের সঙ্গে কাজ করছেন তিনি। ছবিতে সলমনের বিপরীতে থাকছেন রশ্মিকা মান্দানা এবং কাজল আগরওয়াল। ২০২৫ সালের মার্চ মাসে ইদে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। 


```