Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভিকির কাছে গো হারা হারলেন ‘সিকন্দর’ সলমন

২০০ কোটির বিশাল বাজেটের ছবি। ম্যাগনাম ওপাস। কিন্তু ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সিকন্দর’-এর ভবিষ্যৎ এত দ্রুত অবনতির পথে এগোচ্ছে যা কল্পনারও অতীত।

ভিকির কাছে গো হারা হারলেন ‘সিকন্দর’ সলমন

সলমন-ভিকি-ক্যাটরিনা

শেষ আপডেট: 1 April 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: ২০০ কোটির বিশাল বাজেটের ছবি। ম্যাগনাম ওপাস। কিন্তু ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সিকন্দর’-এর ভবিষ্যৎ এত দ্রুত অবনতির পথে এগোচ্ছে যা কল্পনারও অতীত। কিন্তু এই পবিত্র ঈদই ছিল সলমন খানের সিনেগ্রাফির ট্রাম্প কার্ড। ঈদেই রিলিজ করে ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’-এর মতো ছবি। বক্সঅফিসেও ছিল ব্লকবাস্টার। কিন্তু গত কয়েক বছর ধরে ভাগ্য একেবারে সঙ্গতে নেই ভাইজানের। চলতি বছরেও অন্যথা হল না।

বহুল প্রতীক্ষিত ছবি এ আর মুরগাদোস পরিচালিত ‘সিকন্দর’ও উৎসবের মরশুমেও, প্রথম দিনের আয়ের নিরিখে ভিকি কৌশলের ছবি ‘ছাভা’কে টেক্কা দিতে পারল না। প্রথম শুক্রবারে ৩১ কোটি আয় করে 'ছাভা' ঠিক সেখানে, ‘সিকন্দর’-এর প্রথম দিনে মাত্র ২৬ কোটি লাভ করতে পেরেছে।

শুধু তাই নয় সিনেবোদ্ধারা বলছেন ‘সিকন্দর’-এর জন্য বড় ধাক্কা ছিল ছবির পাইরেসি। মুক্তির আগের রাতে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবি। তাঁদের অনুমান যা বক্সঅফিস আয়ের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পাইরেসি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে থেকে গিয়েছে, যার ফলে প্রায়শই ক্ষতির মুখে পড়ছেন ছবির প্রযোজক। বিশেষ করে ‘সিকন্দর’-এর মতো বড় সিনেমাগুলোর অর্থভাগ্য, প্রাথমিকভাবে দর্শকদের উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে।

অন্যদিকে, ‘ছাভা’ ছবিটি ঐতিহাসিক আখ্যান। যা দর্শকদের অনুপ্রাণিত করেছে। ভিকি কৌশলের শক্তিশালী অভিনয় এবং দেশাত্মবোধকের সুর ছবিটির সাফল্যে সাহায্য করেছে, অন্যদিকে ‘সিকন্দর’-এ সলমন খানের একই ভাবে উত্তেজনা তৈরি করার চেষ্টা চালিয়েছেন প্রেক্ষাগৃহে।

‘সিকন্দর’-এর আসল পরীক্ষা হবে আগামী দিনে। যদি ঈদের সপ্তাহান্তে উল্লেখযোগ্যভাবে অর্থবৃদ্ধি হতে থাকে এবং সপ্তাহজুড়ে ঠিকঠাকভাবে এগতে থাকে। তবে এটি বড় সাফল্য হিসাবে ফিরতে পারে। তবে, আপাতত, ভিকি কৌশলের ‘ছাভা’ ২০২৫ সালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। স্টারডম এবং ঈদমুক্তি সত্ত্বেও ‘সিকন্দর’ এখনও পিছনের আসনেই।


```