Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হলে মুক্তির আগেই বিভ্রাটে ‘সিকন্দর’ সলমন! অনলাইনে ফাঁস ছবি, কী পদক্ষেপ নির্মাতাদের?

ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই প্রায় ১০ কোটির মুখে পৌঁছে গেছিল সিকন্দর।

হলে মুক্তির আগেই বিভ্রাটে ‘সিকন্দর’ সলমন! অনলাইনে ফাঁস ছবি, কী পদক্ষেপ নির্মাতাদের?

সিকন্দরের ভবিষ্যৎ নিয়ে চিন্তার মুখে সলমন খান

শেষ আপডেট: 30 March 2025 14:17

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি যা খবর শোনা যাচ্ছে, স্পষ্টতই ভাইজানের (bhaijaan) সময়টা বিশেষ ভাল যাচ্ছে না। আজ, ৩০ মার্চ, সলমন খান-রশ্মিকা মান্দানা (salman khan, rashmika mandana) অভিনীত ‘সিকন্দর’ (sikandar) মুক্তি নিয়ে নতুন জটিলতায় বলিউড। ভাইজান-ভক্তদের বহুপ্রতিক্ষীত এই ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই নানা কারণে খবরে শিরোনামে ছিল। এবার জুড়ল নতুন এক সমস্যা। আজ মুক্তি পাওয়ার কিছু ঘণ্টা আগেই ছবিটি অনলাইনে পাইরেসি (piracy) থাবার শিকার। হাই কোয়ালিটিতে নেটদুনিয়ায় পাওয়া যেতে শুরু করেছে ‘সিকন্দর’।

সূত্রের খবর, অন্তত ৬০০ টি ওয়েবসাইটে ছবিটি আগেই মুক্তি পেয়ে গেছে। নির্মাতারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে সব জায়গা থেকে ছবিটি সরিয়ে দিয়ে দর্শককে হলমুখী করা যায়।

চলচ্চিত্রের বাণিজ্যিক বিশ্লেষক কোমল নাহতা টুইট করে জানান, ‘যেকোনও প্রযোজকের জন্য এটা একটা দুঃস্বপ্ন যে, হলমুক্তির আগেই ছবি অনলাইনে প্রকাশ পেয়ে গেছে। দুভার্গ্যবশত, গতকাল সন্ধে নাগাদ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সিকন্দরের সঙ্গে এই ঘটনাই ঘটেছে। ছবিটি আজই মুক্তি পাওয়ার কথা। কিন্তু যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে।’

স্বভাবতই, নির্মাতাদের পাশাপাশি সলমন নিজেও যথেষ্ট অস্বস্তির মুখে পড়েছেন। এই সপ্তাহে ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই প্রায় ১০ কোটির মুখে পৌঁছে গেছিল সিকন্দর। এই উন্মাদনার চিত্রই বলে দিচ্ছিল, অধীর আগ্রহে হলমুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শক। তার মধ্যেই এমন ঘটনা ঘটায় চাপে রয়েছেন সিকন্দরের সঙ্গে জড়িত কলাকুশলীরা।

বলাই বাহুল্য, উদ্বেগে রয়েছেন ভক্তকুল। তাঁরা সবাইকে অনুরোধও করছেন যাতে সবাই হলে গিয়ে ছবিটি দেখেন। কেউ বলছেন, যা ভাগ্যে আছে, তাই হবে। তা সত্ত্বেও সিকন্দর ব্লকবাস্টার হবেই। কারও মতে, সবাই মিলে চেষ্টা করছেন যাতে ছবিটি অনলাইন থেকে সরিয়ে দেওয়া যায়। পজিটিভ থাকুন। আসল সলমন ভক্তরাই যাবেন হলে সিনেমা দেখতে। 


```