Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জন্মদিনে খোশমেজাজে সলমন,পাপারাজ্জিদের হাত তুলে সেলাম করলেন 'ভাইজান'

মুম্বই ফিরতেই সলমনকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। বিরক্ত না হয়েই হাত জোড় করে পাপারাজ্জিদের অভ্যর্থনা জানান ভাইজান।

জন্মদিনে খোশমেজাজে সলমন,পাপারাজ্জিদের হাত তুলে সেলাম করলেন 'ভাইজান'

শেষ আপডেট: 27 December 2023 10:45

দ্য ওয়াল ব্যুরো: ৫৮-তে পা দিলেন বলিউডের ‘ভাইজান। টিনসেল টাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলর কী করছেন, কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন তা সবসময়েই থাকে পাপারাজ্জিদের নজরে। মুম্বই ফিরতেই সলমনকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। বিরক্ত না হয়েই হাত জোড় করে পাপারাজ্জিদের শুভেচ্ছা জানান ভাইজান। ক্যামেরার সামনে পোজও দেন। ব্লু ডেনিম প্যান্ট আর কালো  টি-শার্টের ওপরে কালো জ্যাকেটে সলমনকে লাগছিলও দারুণ।

কিছুদিন আগেই পারাজ্জিদের আঙুল উঁচিয়ে সাবধান করতে দেখা গিয়েছিল ভাইজানকে। আসলে সলমন বরাবরই বদমেজাজি, এমনটাই বলেন তাঁর ঘনিষ্ঠরা। ভাইজানের মুড কখন যে কেমন, তা বুঝতে পারেন না তাঁর ঘনিষ্ঠেরাই। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, কারও কথায় যদি তিনি অসন্তুষ্ট হন, তার প্রভাব গিয়ে পড়ে সংশ্লিষ্ট ব্যক্তির কেরিয়ারে। এমন দৃষ্টান্ত বেশ কিছু রয়েছে বলিউডে। গত কয়েক বছরে ‘বিগ বস’-এর শো সঞ্চালনা করতে গিয়েও মেজাজ হারিয়েছেন সলমন। কিছুদিন আগেই সোহেল খানের জন্মদিন পার্টি থেকে বেরিয়ে পাপারাজ্জির উপর ভীষণ রেগে গিয়েছিলেন সলমন। মা সালমাকে নিয়ে গাড়িতে উঠছিলেন তিনি। সেই সময় চারপাশ থেকে চিৎকার করছিলেন পাপারাজ্জিরা। তখনই আঙুল তুলে চোখ পাকিয়ে তাঁদের চুপ করতে বলেন ভাইজান। তবে গতকাল তাঁকে বেশ হাসিখুশিই দেখা গেছে। পারাজ্জিদের উপর বিরক্ক না হয়ে তাঁদের সেলাম করতেও দেখা যায় সলমনকে।

মঙ্গলবার বিশেষ কাজে দিল্লিতে গিয়েছিলেন সলমন। জন্মদিনটা পরিবারের সঙ্গে কাটাতে দ্রুত মুম্বই ফেরেন। মুম্বই বিমানবন্দরেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন। তারপরই সোজা গাড়িতে উঠে পৌঁছন নিজের বাড়ি গ্যালাক্সিতে।

Salman Khan celebrates 58th birthday with niece Ayat. Bobby Deol shares  glimpses - India Today

সলমন খান এবং তাঁর ভাগ্নি অর্থাৎ অর্পিতা খানের মেয়ে আয়াতের জন্মদিন একই দিনে। ভাগ্নির জন্মদিন সেলিব্রেট করার জন্যই বোনের বাড়ি যান সলমন। একসঙ্গে কেকও কাটেন।

সলমনের জন্মদিন উপলক্ষ্যে তাঁর বিশেষ বান্ধবী (কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁরা নাকি প্রেম করছেন) ইউলিয়া ভান্টুরকেও দেখা যায়। অর্পিতার বাড়ির পার্টিতে তিনিও ছিলেন।

গতবারের জন্মদিনে সলমনের বাড়ির সামনে হইচই পড়ে গিয়েছিল। এমনকী, ভক্তদের উল্লাসের কারণে লাঠিচার্জ করতেও বাধ্য হয়েছিল পুলিশ। সলমনকে এক ঝলক দেখার জন্য সলমনের বাড়ির সামনে এবারও ছিল ভক্তদের ভিড়।

দুদিন আগেই অর্পিতার বাড়িতে বসেছিলেন আরবাজ খানের বিয়ের আসর। জমজমাট সেই অনুষ্ঠানে অবশ্য ছিলেন গুটিকয়েক বলি অভিনেতা। পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়েই দ্বিতীয়বার বিয়ে সারের আরবাজ। সেই পার্টিতে ‘দিল দিয়া গাল্লা’ গানের সঙ্গে নাচতেও দেখা যায় সলমনকে।


```