Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সলমনের দেখা পেতে সাইকেলে চেপে ১১০০ কিমি পথ পাড়ি! ভক্তকে দর্শন দিলেন 'ভাইজান'

দ্য ওয়াল ব্যুরো: ভক্তদের (fan) কাছে তিনি ভগবানের চেয়ে কোনও অংশে কম নন। বিতর্ক তাঁর বরাবরের সঙ্গী হলেও ভালবাসার মানুষও নেহাত কম নয়। তাই পোশাকি নাম সলমন খান (Salman Khan) হলেও সবার কাছে তিনি আদরের 'ভাইজান'। আর এবার সলমনের সঙ্গে দেখা করতে সাই

সলমনের দেখা পেতে সাইকেলে চেপে ১১০০ কিমি পথ পাড়ি! ভক্তকে দর্শন দিলেন 'ভাইজান'

শেষ আপডেট: 3 January 2023 14:00

দ্য ওয়াল ব্যুরো: ভক্তদের (fan) কাছে তিনি ভগবানের চেয়ে কোনও অংশে কম নন। বিতর্ক তাঁর বরাবরের সঙ্গী হলেও ভালবাসার মানুষও নেহাত কম নয়। তাই পোশাকি নাম সলমন খান (Salman Khan) হলেও সবার কাছে তিনি আদরের 'ভাইজান'। আর এবার সলমনের সঙ্গে দেখা করতে সাইকেলে (cycle) চেপে মধ্যপ্রদেশের জব্বলপুর (Jabalpur) থেকে মুম্বই (Mumbai) পাড়ি দিলেন তাঁর এক 'পাগল' ভক্ত।

জানা গেছে, ওই যুবকের নাম সমীর। তিনি সলমনের অন্ধ ভক্ত। সম্প্রতি ৫৭-য় পা দিয়েছেন 'ভাইজান'। তাই সেই জন্মদিন উপলক্ষে ১১০০ কিলোমিটার পথ সাইকেলে চড়ে প্রিয় তারকার সঙ্গে দেখা করতে মুম্বই গিয়েছেন সমীর। এই কথা জানতে পেরে অবাক হয়ে যান সুপারস্টারও।

ঘটনাক্রমে সেইসময় অভিনেতা নিজের বাড়িতেই ছিলেন। সমীরের কথা শোনামাত্রই সলমন বাড়ির বাইরে বেরিয়ে এসে তাঁর সঙ্গে দেখা করেন। খানিকক্ষণ একান্তে কথাবার্তা বলার পর ভক্তের সঙ্গে ছবিও তোলেন 'ভাইজান'।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অভিনেতার ফ্যান ক্লাব থেকেও ছবিগুলি পোস্ট করা হয়। উল্লেখ্য, সলমনকে পরবর্তী সময়ে ‘টাইগার ৩’ সিনেমায় দেখা যাবে। এটি তাঁর 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি।

সলমনের জন্মদিনের পার্টিতে হাজির শাহরুখ! মাঝরাতে হাত মেলালেন করণ-অর্জুন


```