
দু'জনের বয়সের ফারাক কত বছরের?
শেষ আপডেট: 24 March 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: আসছে 'সিকান্দর'। আর এই ছবিতেই সলমন খানের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। ছবির প্রচার চলছে জোরকদমে। তবে এরই মাঝে যা নিয়ে রীতিমতো শোরগোল তা হল সলমন ও রশ্মিকার বয়সের ফারাক। এই মুহূর্তে সলমনের বয়স ৫৯। অন্যদিকে রশ্মিকার সবে ২৮। দু'জনের বয়সের ফারাক ৩১ বছরের! আর তা সামনে আসতেই নানা মুনির নানা মত। এবার এই বয়সের ফারাক নিয়েই মুখ খুললেন সলমন নিজেও।