Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিষ্ণোই গ্যাংয়ের হামলা, মুম্বইয়ের বান্দ্রার বাড়িটাই ছেড়ে দিতে পারেন সলমনরা

রবিবার সলমন খানের বাড়ির বাইরে মোট সাত রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় বাইকচালকরা।  

বিষ্ণোই গ্যাংয়ের হামলা, মুম্বইয়ের বান্দ্রার বাড়িটাই ছেড়ে দিতে পারেন সলমনরা

সলমন খান এবং সেলিম খান

শেষ আপডেট: 14 April 2024 19:21

দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের মুম্বইয়ের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় শিকার করে আবার একটি হুমকি-বার্তাও দিয়েছে। এই পরিস্থিতিতে মুম্বইয়ের বান্দ্রার বাড়িটাই ছেড়ে দিতে চলেছেন সলমন খানরা! একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট এমনটাই দাবি করছে। তবে এখনও পর্যন্ত সলমনের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। 

রবিবার সলমন খানের বাড়ির বাইরে মোট সাত রাউন্ড গুলি চালায় অজ্ঞাতপরিচয় বাইকচালকরা। জেলবন্দি গ্যাংস্টার লরেন্সের ভাই আনমোল এই হামলার দায় স্বীকার করে ইতিমধ্যেই ফের একটি হুমকি দিয়েছে। তার দাবি, এই হামলা শেষ হামলা নয়। এটা ট্রেলার ছিল! এই ঘটনার পরই শোনা যাচ্ছে, মুম্বইয়ের বাড়ি ছেড়ে দিতে চলেছেন সলমনরা। 

সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করছে, অভিনেতার বাবা সেলিম খান চাইছেন বান্দ্রার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে। তবে কোথায় যাবেন, তা এখনও ঠিক করেননি। যদিও অন্য একাধিক সূত্রের দাবি, বাড়ি ছাড়ার কথা ভাবছেন না সলমনরা। পুরোটাই নাকি গুজব। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকবেন তাঁরা। তবে আগের থেকে নিরাপত্তা আরও অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে। 

এর আগে জেল বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার অভিনেতাকে খুনের হুমকি দিয়েছিলেন। তারাই সলমনকে হত্যা করার জন্য শ্যুটারদের মুম্বই পাঠিয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। ২০১৮ সালে দুষ্কৃতীরা সলমনকে হত্যার ছক কষেছিল। রবিবার সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হল। 


```