Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

“সকাল ৭টার পর সিনেমা হোক বা ফ্লাইট, দু’টোই ধরা অসম্ভব!” সলমন কি নিশাচর

সলমন একা নন, বলিউডের অনেক অভিনেতাই রাত জেগে কাজ করতে বেশি স্বচ্ছন্দবোধ করেন।

“সকাল ৭টার পর সিনেমা হোক বা ফ্লাইট, দু’টোই ধরা অসম্ভব!” সলমন কি নিশাচর

শেষ আপডেট: 9 November 2023 14:03

দ্য ওয়াল ব্যুরো: আর তিনদিন পরেই মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। সলমনের এই ছবিটি নিয়ে সেরকম উন্মাদনা না থাকলেও বেশ কিছু রাজ্যে ভোর ৬টার সময়েও শো রাখা হয়েছে তাঁর অনুরাগীদের দাবি মেনে। সাধারণ দর্শক মহলে ছবিটি নিয়ে উচ্ছ্বাস নেই, তবে সলমনের ভক্তরা মনীশ শর্মার পরিচালনায় ফের টাইগার ও জোয়াকে পর্দায় দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। এরমধ্যেই বুধবার ছবির প্রচারে ভক্তদের সঙ্গে একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন তিনি। আর সেখানেই ৬টার শো নিয়ে মজার কথা বললেন অভিনেতা।

ছবিটি সবাই কেন দেখবেন? সঞ্চালকের এই প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, “আমরা দর্শকদের বিনোদন জোগাতে কোনও খামতি রাখব না। তাঁরা টিকিট কেটে সিনেমা হলে আসবে। বেরনোর সময় এটুকু বলবে যে, পয়সা উসুল। এরপর সলমনের উদ্দেশে সঞ্চালক বলেন, ছবিটি সিনেমাহলে ভোর ৬টার শো পেয়েছে। এটা নিয়ে আপনার কী মত! এটা শুনেই হেসে ফেলেন সলমন। তিনি বলেন, “৬টা তাও ঠিক আছে। কিন্তু ৭টা হলেই সমস্যা! ৭টার পর না ফ্লাইট, না সিনেমা—কোনওটাই ধরা সম্ভব না।

View this post on Instagram

A post shared by neelikhan (@neelikhan786)

সলমনের এ কথা প্রমাণ করে যে, তিনি নিশাচর। ঘুম নয়, বরং রাত জেগেই কাজ করেন ‘ভাইজান’। তবে সলমন একা নন, বলিউডের এমন বহু অভিনেতা আছেন, যারা রাত জেগে কাজ করতে বেশি স্বচ্ছন্দবোধ করেন। এই তালিকায় পড়েন শাহরুখ খানও। ব্ল্যাক কফি আর ধূমপান—এই দুই নিয়েই তিনি রাতের পর রাত জেগে কাটাতে পারেন। আবার অক্ষয় কুমার একেবারে বিপরীতে। খুব প্রয়োজন ছাড়া তিনি নাইট শিফটে কাজ করেন না। রাত ৯টার মধ্যেই ঘুমিয়ে পড়েন।


```