Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইমরানকে জড়িয়ে ধরে চুমু সলমনের! ‘টাইগার ৩’-র সাকসেস পার্টিতে ‘ভাইজান’-এর হল কী

শুক্রবার মুম্বইয়ে সিনেমার সাফল্য উদযাপনে একটি প্রেস ইভেন্টে অংশ নিয়েছিলেন সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি।

ইমরানকে জড়িয়ে ধরে চুমু সলমনের! ‘টাইগার ৩’-র সাকসেস পার্টিতে ‘ভাইজান’-এর হল কী

শেষ আপডেট: 18 November 2023 14:10

দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার, ১২ নভেম্বর মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। শাহরুখের ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো বিধ্বংসী মেজাজে ব্যবসা না করলেও সলমনের শেষ কয়েকটি ছবির তুলনায় এ ছবির ব্যবসা অনেক ভাল। ইতিমধ্যে সিনেমাটিকে সুপারহিট বলে ঘোষণা করা হয়েছে। আর শুক্রবার মুম্বইয়ে সিনেমার সাফল্য উদযাপনে একটি প্রেস ইভেন্টে অংশ নিয়েছিলেন সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি।

‘টাইগার ৩’-র প্রধান তিন তারকাকে নিয়ে জমজমাট অনুষ্ঠান আয়োজিত হয় শুক্রবার। তিনজনেই মিডিয়ার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন এই ছবিকে এত ভালবাসার জন্য। তবে সেই অনুষ্ঠান আরও মাতিয়ে দেন সলমন খান নিজেই। ইমরান হাশমিকে সটান চুমু খেয়ে বসেন তিনি। যা দেখে হাততালি, সিটিতে ফেটে পড়ে দর্শকাসন। যদিও পুরো ঘটনাটাই ঘটেছে একেবারে মজার ছলে।

মিডিয়ার সামনে মাইক হাতে নিয়ে ছবি সম্পর্কে কথা বলছিলেন সলমন। তখন হঠাৎই তিনি বলেন, “এই ছবিতে ক্যাটরিনাও রয়েছে। তাই একটু রোম্যান্স তো করাই যায়’। তারপর ইমরানের দিকে তাকিয়ে বলেন, “যদি সিনেমাটিতে ইমরান আতিসের রোলে না থাকত, তাহলে এটা তো হয়েই যেত।” এরপরই তিনি মজা করে ইমরানকে জড়িয়ে ধরে চুমু খানআর উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়েন।

গত রবিবার ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে ধীরে ধীরে বেশ ভালই ব্যবসা করছে বক্স অফিসে। বলিউডের প্রখ্যাত সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, শুক্রবার অবধি, অর্থাৎ প্রথম ৬ দিনে ছবিটি শুধু ভারতে ২০১.৫০ কোটি টাকা আয় করেছে। বহুদিন পর এই ছবির মাধ্যমে নিজের পুরনো মেজাজে ফিরেছেন সলমন। তিনি ছাড়াও ছবিটিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে বলিউডের আরও দুই সুপারস্টার শাহরুখ খান ও হৃতিক রোশনকে।


```