Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সলমনকে ফের খুনের হুমকির নেপথ্যে সেই বিষ্ণোই গ্যাং? তদন্তে মুম্বই পুলিশ

বলিউড তারকাকে চলতি বছর জুন মাসে খুনের চক্রান্ত করা হয়। তার আগে এপ্রিল মাসে গুলি চলেছিল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে।

সলমনকে ফের খুনের হুমকির নেপথ্যে সেই বিষ্ণোই গ্যাং? তদন্তে মুম্বই পুলিশ

ছবি সৌজন্যে- গুগল

শেষ আপডেট: 30 October 2024 11:53

দ্য ওয়াল ব্যুরো: ফের নিশানায় সলমন খান! মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে এল উড়ো ফোন। ২ কোটি টাকার দাবি জানানো হল সেই ফোনে। অনাদায়ে সলমনকে খুনের হুমকি। কে বা কারা এই ফোন করেছে সেই নিয়ে দ্রুত তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। একটি মামলাও এই মর্মে দায়ের করা হয়েছে। 

বুধবার সকালে ফোনটি আসে মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোলের কাছে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন তারা। কিছুদিন আগেই প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে অর্থাৎ বান্দ্রার বিধায়ক জিশান সিদ্দিকি ও সলমনকে হুমকি দেওয়ার দায়ে দিল্লি থেকে ২০ বছরের এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে বর্তমানে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। 

১২ অক্টোবর খুন হন এনসিপি (অজিত পাওয়ার) নেতা বাবা সিদ্দিকি। দায় ভার নেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। সলমন খানকে নিরাপত্তা দেওয়ার কারণেই খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন এই মন্ত্রী। এমনই দাবি করে ওই গ্যাং ম্যান। তারপরই বাড়ানো হয় সলমনের নিরাপত্তা। বর্তমানে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন তিনি। তিনি যেখানেই যাচ্ছেন, সঙ্গে রয়েছে একাধিক নিরাপত্তারক্ষী। সূত্রের খবর, শুধুমাত্র সলমনের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁর সঙ্গে ৬০ জন নিরাপত্তারক্ষীকে রাখা হয়েছে।

বলিউড তারকাকে চলতি বছর জুন মাসে খুনের চক্রান্ত করা হয়। মহারাষ্ট্রের পানভেলে সলমন খানের একটি খামারবাড়ি আছে। সেখানেই গাড়ি থামিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার ছক কষা হয়েছিল। তার আগে এপ্রিল মাসে গুলি চলেছিল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে। জানা যায়, সেদিনও সলমনকে খুনের ছক কষা হয়েছিল। কিন্তু বন্দুক ঠিক না থাকায়, খুনের ছক বানচাল হয়। এর আগে বহুবার সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় নাম জড়িয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়েরই। 

তবে, বুধবার সকালের উড়ো ফোন বিষ্ণোই গ্যাংয়েরই কি না তা এখনও স্পষ্ট নয়। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষ্ণোই গ্যাংয়ের তরফেও এমন কোনও দাবি করা হয়নি। 


```