Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সলমন খানের বাড়ির জানালা-বারান্দায় বসল বুলেটপ্রুফ কাচ, প্রাণের ঝুঁকি বাড়ছে?

নিরাপত্তার কারণেই কয়েক মাস আগে বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন 'ভাইজান'।

সলমন খানের বাড়ির জানালা-বারান্দায় বসল বুলেটপ্রুফ কাচ, প্রাণের ঝুঁকি বাড়ছে?

সলমনের বাড়িতে বুলেটপ্রুফ বসানোর কাজ চলছে।

শেষ আপডেট: 7 January 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'সিকান্দর' সলমন খানের বাড়ির জানালা ও বারান্দায় বসল বুলেটপ্রুফ কাচ। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবল এর আগেই খুনের হুমকি দিয়েছে 'দাবাং' অভিনেতা সলমনকে। যার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার খাতিরে সলমনের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা ঘিরে দেওয়া হয়েছে বুলেটপ্রুফ কাচে।

প্রসঙ্গত, গতকাল, সোমবারেই বিশেষ আদালতে বাবা সিদ্দিকি খুনের তদন্তের চার্জশিট জমা দিয়েছে মুম্বই পুলিশ। যাতে পুলিশ স্পষ্টতই দাবি করেছে যে, সলমন খানের সঙ্গে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির ঘনিষ্ঠতার কারণেই তাঁকে খুন করে বিষ্ণোইয়ের দল। চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে রয়েছে লরেন্সের ভাই আনমোল বিষ্ণোইয়ের নামও। এই চার্জশিটের ফলে সলমনেরও প্রাণের ঝুঁকি কয়েক গুণ বেড়ে গিয়েছে।

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা ও জানালায় বুলেটপ্রুফ বসানোর কাজের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, নির্মাণকর্মীরা বাড়ির বাইরে বারান্দার উপর বুলেটপ্রুফ কাচ বসানোর কাজ করছেন। এর আগে গত ২০২৪ সালের এপ্রিলে এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালনার ঘটনা ঘটেছিল। তারপর থেকেই সলমনের নিরাপত্তা বাড়ানো হয়। লরেন্স বিষ্ণোই গ্যাং বেশ কয়েকবার সলমনকে খুনের হুমকি দিয়ে চলেছে লাগাতারভাবে। কৃষ্ণসার হরিণ (যাকে রাজস্থানে বিষ্ণোই সম্প্রদায় পুজো করে) শিকার করার অপরাধে সলমনকে 'মৃত্যুদণ্ড' দেয় লরেন্স বিষ্ণোই।

নিরাপত্তার কারণেই কয়েক মাস আগে বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন 'ভাইজান'। এমনকী কয়েকদিন আগে তাঁর জন্মদিনের অনুষ্ঠানটিও নিতান্ত সাদামাঠাভাবে বোনের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। বাড়ির এই বারান্দা থেকেই ইদের দিন সলমন খান হাজার হাজার ভক্তকে শুভেচ্ছা জানান প্রতিবছর। এই বারান্দায় আগে একটি পর্দা লাগানো থাকত। কিন্তু এবার পুরোপুরি বুলেটপ্রুফ কাচে মুড়ে দেওয়ায় ভক্তরা ইদের দিন সম্ভবত দেখা পাবেন না সলমনের।


```