Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সলমনের পিছু ছাড়ছে না লরেন্স বিষ্ণোইয়ের জুজু! এবার পথে নায়কের বাবাকে হুমকি

গত এপ্রিল মাসে সলমন খানের বাড়ির বাইরে গুলি চালিয়ে ধরা পড়ে তিন যুবক। ওই হামলার ষড়যন্ত্রের পিছনে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই আছে বলেই জানা গেছিল।

সলমনের পিছু ছাড়ছে না লরেন্স বিষ্ণোইয়ের জুজু! এবার পথে নায়কের বাবাকে হুমকি

সেলিম খান এবং সলমন খান

শেষ আপডেট: 19 September 2024 15:29

দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় বাচ্চাদের ভয় দেখানোর জন্য বাবা-মারা 'জুজু'র ভয় দেখাতো। এটা না করলে, জুজু আসবে, ওটা না করলে জুজু আসবে। সলমন খানকে কখনও এমনভাবে ভয় দেখানো হয়েছিল কিনা, কেউ জানে না। কিন্তু তাঁকে হয়তো এক জুজু এখনও তাড়া করে বেড়াচ্ছে! তবে এই জুজুর ক্ষমতা অনেক। শুধু সলমন নয়, তাকে ভয় পাচ্ছে অভিনেতার পরিবারও। 

গত এপ্রিল মাসে সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই হামলার ষড়যন্ত্রের পিছনে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই আছে বলেই জানা গেছিল। হামলাকারী দুজনকে 'মোটিভেট' করার জন্য লম্বা স্পিচ দিয়েছিল গ্যাংস্টারের ভাই আনমোল বলে জানিয়েছিল পুলিশ। সেই ঘটনার পর থেকে খান পরিবার যে কিছুটা ভীত তা স্বাভাবিক। এখন আবার লরেন্সের নাম করে ভয় দেখানো হল সলমনের বাবা সেলিম খানকে। 

সকালবেলা মর্নিং ওয়াক সেরে কার্টার রোডের কাছে এক জায়গায় বসে ছিলেন সেলিম খান। এই সময়ে তাঁর সামনে এসে দাঁড়ায় একটি বাইক। তাতে বোরখা পরা এক মহিলা সওয়ার ছিলেন। তিনিই হঠাৎ সেলিম খানের সামনে ঝুঁকে বলেন, 'লরেন্স বিষ্ণোইকে ডাকব নাকি?' নামটা শুনেই চমকে যান সলমনের বাবা। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে ফোন করে বিষয়টি জানান। বান্দ্রা পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। 

সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনায় ভিকি গুপ্তা এবং সাগর পাল নামের দুই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। আরও একজন গ্রেফতার হয়েছিল সে পরে আত্মহত্যা করে। এদিকে পুলিশ জানতে পারে, শ্যুটারদের ৯ মিনিট ধরে অনেক কিছু বুঝিয়েছিল আনমোল বিষ্ণোই। তাদের আত্মবিশ্বাস বাড়াতে বলা হয়েছিল, এমন কাজ করলে তারা ইতিহাসের পাতায় নাম লেখাবে। তাদের 'মোটিভেট' করার জন্য ধর্মের নামেও বার্তা দিয়েছিল আনমোল। চার্জশিট অনুযায়ী, দুই শ্যুটারকে বলা হয়েছিল তারা এই কাজ করলে সমাজে পরিবর্তন আসবে। তাই কোনও ভয় পাওয়ার দরকার নেই। 

২০২২ সাল থেকেই সলমন খানের বাড়িতে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল। লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার এই দুই সন্ত্রাসবাদীদের কাছ থেকে খুনের হুমকি পাওয়ার পরেই এই নিরাপত্তা বাড়ানো হয়। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে। তারপর থেকেই সুপারস্টারকে নিজের শত্রু হিসেবে মানে বিষ্ণোই। 


```