Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোলির দিনেও কাজে ব্যস্ত সলমন, তবে রং খেললেন চুটিয়ে, সঙ্গ দিলেন কোন অভিনেত্রী?

হোলির জন্য আলাদা করে ছুটি নেননি ভাইজান। তবে রঙের উৎসব কিন্তু ঠিকই পালন করলেন ছবির সেটেই, সহ-অভিনেত্রীদের সঙ্গে রঙ মেখে।  

হোলির দিনেও কাজে ব্যস্ত সলমন, তবে রং খেললেন চুটিয়ে, সঙ্গ দিলেন কোন অভিনেত্রী?

হোলিতে ভাইজান

শেষ আপডেট: 15 March 2025 16:12

দ্যওয়াল ব্যুরো:  আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৮ মার্চ বড় পর্দায় আসতে চলেছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’। সিনেমা মুক্তির আগে ব্যস্ত শিডিউলের কারণে এবার হোলির জন্য আলাদা করে ছুটি নেননি ভাইজান। তবে রঙের উৎসব কিন্তু ঠিকই পালন করলেন ছবির সেটেই, সহ-অভিনেত্রীদের সঙ্গে রঙ মেখে।  

শুক্রবার অভিনেত্রী আদিবা হুসেন ইনস্টাগ্রামে সলমন খানের সঙ্গে কিছু মুহূর্ত ভাগ করে নেন। ছবিতে দেখা যাচ্ছে, ভাইজান একটি কালো গেঞ্জি পরে সেলফি তুলছেন, মুখে সবুজ রঙের আবির। আরেকটি ছবিতে আদিবা ক্রিসক্রস ডিজাইনের পোশাকে দাঁড়িয়ে, পাশে ধূসর রঙের জিন্স ও কালো হাতকাটা গেঞ্জি পরা সলমন। সঙ্গে এক ছোট্ট তারকা, যিনি গোলাপি রঙের ফ্রক পরে রয়েছেন।  

এই ছবি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা। এক ভক্ত লিখেছেন, "আপনাকে দারুণ লাগছে!" আরেকজন মন্তব্য করেছেন, "সুদর্শন হাঙ্ক সলমন!" কেউ বলছেন "এটাই সবচেয়ে সুন্দর হোলি," তো কেউ বলছেন "চমৎকার ছবি!"  

এদিকে, ‘সিকান্দার’ নিয়ে ইতিমধ্যেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। ১১ মার্চ মুক্তি পেয়েছে ছবির অন্যতম গান ‘বম বম ভোলে’, যা হোলির আবহেই তৈরি। গানটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন। সলমনের এন্ট্রি যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনই তাঁর নাচ নিয়ে কিছুজন সমালোচনাও করেছেন। প্রসঙ্গত, এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ একটি অ্যাকশন-ড্রামা, যেখানে সলমনের সঙ্গে থাকছেন রশ্মিকা মান্দানা, কাজল আগরওয়াল, প্রতীক বব্বর, শরমন জোশি ও সত্যরাজ।


```