Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India-Pak Ceasefire: সংঘর্ষবিরতির টুইট করে ট্রোলড সলমন, ডিলিট হল পোস্ট, নেটিজেনরা বললেন...

শনিবার রাত ৯ টা নাগাদ এক্স হ্যান্ডেলে সলমন খান (Salman Khan) লেখেন, 'সংঘর্ষবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ।' এরপরই এক্স ব্যবহারকারীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন।

India-Pak Ceasefire: সংঘর্ষবিরতির টুইট করে ট্রোলড সলমন, ডিলিট হল পোস্ট, নেটিজেনরা বললেন...

সলমন খান (ছবি-গুগল)

শেষ আপডেট: 11 May 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি (India-Pakistan Ceasefire) ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গোটা দেশ। বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan) অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। এনিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় তাঁকে। এরপরই নাকি টুইট ডিলিটও করে দেন অভিনেতা। 

শনিবার রাত ৯ টা নাগাদ এক্স হ্যান্ডেলে সলমন খান (Salman Khan) লেখেন, 'সংঘর্ষবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ।' এরপরই এক্স ব্যবহারকারীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, অপারেশন সিঁদুর নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেতা। এখন সংঘর্ষ বিরতি নিয়ে হঠাৎ কেন প্রতিক্রিয়া দিচ্ছেন? 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়ে একটাও টুইট নেই কেন?', 'আপনি অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটাও কথা বলেননি!', এমন অনেক মন্তব্য আসতে থাকে তাঁর পোস্টের কমেন্ট বক্সে। 

এক্স হ্যান্ডেলে টুইট সলমন খানের

টুইট ডিলিট হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সলমনের অনুরাগীরা তাঁর সমর্থনে এগিয়ে আসেন। তাঁদের দাবি, 'অভিনেতার পোস্টের কিছুক্ষণ পরই পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। তাই টুইটটি ডিলিট করে দিয়েছেন।' 

 গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সলমন লিখেছিলেন, 'ভারতের ভূস্বর্গ কাশ্মীর নরকে পরিণত হচ্ছে। নির্দোষদের হত্যা করা হয়েছে। পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।'

উল্লেখ্য, শনিবার বিকেলেই ভারত সরকার (Indian Government) ঘোষণা করেছিল যে, পাকিস্তান যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিল এবং তাঁরা তাতে সম্মত হয়েছে। এদিন বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি চুক্তি (India Pakistan Ceasefire) কার্যকর হয়েছে। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই জম্মু-কাশ্মীরের সীমান্ত লাগোয়া অন্তত ১১ জায়গায় গুলিবর্ষণ করে তারা। পাশাপাশি ড্রোন হামলারও চেষ্টা করা হয়। 

ভারত সরকার জানিয়েছিল, শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে পাকিস্তানের ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস’ (DGMO) ফোন করেন ভারতের ডিজিএমও-কে। এর পর দুই দেশের সম্মতিতে স্থির হয়, সন্ধ্যা ৫টা থেকে স্থল, জল ও আকাশপথে সমস্ত রকমের সামরিক অভিযান বন্ধ থাকবে। যুদ্ধবিরতির শর্ত কার্যকর করার জন্য দুই দেশই নিজের নিজের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে। ১২ মে ফের দুই দেশের ডিজিএমও-দের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছিলেন বিদেশ সচিব। কিন্তু দেখা গেল, এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পুরো চিত্র পাল্টে গেল উপত্যকার।


```