
সলমন খান
শেষ আপডেট: 11 April 2024 20:44
দ্য ওয়াল ব্যুরো: ইদ মানেই সলমন খানের ছবি। সারা বছর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বলিউডের বড় তারকারা তাঁদের ছবির মুক্তির দিন ঘোষণা করেন। আর যতবারই ইদে সলমনের ছবি মুক্তি পেয়েছে ততবারই সেই ছবি সুপার হিট হয়েছে। ‘এক থা টাইগার’, ‘সুলতান’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘কিক’ এর মত একাধিক ছবি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। অন্য সময় তাঁর ছবি মুক্তি পেলে যেন বক্স অফিসে তেমন ঝড় ওঠে না। সেই কথা মাথায় রেখেই ইদের দিনই তাঁর পরবর্তী ছবির মুক্তির দিন ঠিক জানিয়ে দিলেন। যদিও এবছর ইদে ভাইজানের কোনও ছবি মুক্তি পায়নি।
১১ এপ্রিল সলমন তাঁর অনুরাগীদের খুশির খবর দিলেন। তিনি তাঁর ভক্তদের জানিয়ে দিলেন, তাঁর নতুন ছবি ‘সিকান্দার’ মুক্তি পাবে আগামী বছর ইদের দিন। ছবিটির পরিচালক এ আর মুরুগাদোস এবং প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা।
সলমন খান তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই বছর ইদে অক্ষয়-টাইগারের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং অজয়ের ময়দান দেখুন। পরের বছর দেখবেন সিকান্দার।’