Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবেন্দ্রর শপথে 'দাবাং' সলমন, লাগাতার খুনের হুমকি উপেক্ষা করে এই প্রথম জনতার ভিড়ে

মুম্বইয়ের আজাদ ময়দানে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে দেবেন্দ্র ফড়ণভিশের। সেখানেই হাজির সলমন খান।

দেবেন্দ্রর শপথে 'দাবাং' সলমন, লাগাতার খুনের হুমকি উপেক্ষা করে এই প্রথম জনতার ভিড়ে

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 December 2024 19:11

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের আজাদ ময়দানে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে দেবেন্দ্র ফড়ণভিশের। তাঁকে শপথপাঠ করালেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। সেখানেই বসেছে চাঁদের হাট। মহারাষ্ট্রের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান, সলমন খান সহ একাধিক তারকা। তবে নজর কাড়লেন বলিউডের 'দাবাং' সলমন খান। তারই বহু ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগেই এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয় বান্দ্রায়। এই ঘটনার সঙ্গে বিষ্ণোই গোষ্ঠীর নাম জড়িয়ে পড়ে। সলমনের উপর বিষ্ণোই গোষ্ঠীর ক্ষোভ দীর্ঘদিনের। সিদ্দিকি খুনের পর থেকেই নতুন করে বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন সলমন। কখনও পাঁচ কোটি, কখনও দু’কোটি টাকা দাবি করা হয়েছে তাঁর কাছ থেকে। 

সলমনের উপর বিষ্ণোই গোষ্ঠীর ক্ষোভ পুরনো। সলমন প্রতিদিন শুটিংয়ে সামিল হচ্ছেন প্রচুর নিরাপত্তারক্ষী নিয়ে। এদিকে নির্মাতারাও বিশেষভাবে সচেতন অভিনেতার নিরাপত্তা নিয়ে। মহারাষ্ট্র ভোটেও তাঁকে দেখা যায়নি। এক কথায় তিনি এতদিন কোনও সমাগমেই হাজির হচ্ছিলেন না। সেখানে অভিনেতাকে মহারাষ্ট্রের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখতে পেয়ে অবাক অধিকাংশ নেটিজেন। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অনেক অভিনেতাদের। দেবেন্দ্র ফড়ণভিশের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছেন শাহরুখ খান, সলমন খান। আজাদ ময়দানে তাঁদের দেখা হতেই দুই খান একে অপরকে জড়িয়ে ধরেন। এদিন দু'জনকেই কালো স্যুটে দেখা যায়। সঙ্গে কালো সানগ্লাস। 

মূলত, ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার এবং চিঙ্কারা হত্যার অভিযোগ ওঠার পর থেকেই সলমনকে লাগাতার হুমকি দিয়ে আসছে এই গোষ্ঠী। বলিউড সুপারস্টারকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে এই গোষ্ঠীর তরফে। সলমন সেটা না করায় তাঁর উপর ক্ষোভ বাড়তে শুরু করে বিষ্ণোই গোষ্ঠী। 


```