
অ্যাটলি-উইল-সলমন
শেষ আপডেট: 20 February 2025 17:59
দ্য ওয়াল ব্যুরো: খবর ছিল, ‘জওয়ান’-এ শাহরুখ খানকে পরিচালনার পর, অ্যাটলি তাঁর পরবর্তী ছবি ‘এ সিক্স’-এ সলমন খানকে পরিচালনা করতে প্রস্তুত হচ্ছেন। ছবিটির প্রি-প্রোডাকশন চলছে। ২০২৬ সালের গ্রীষ্মের মধ্যে ছবিটি ফ্লোরে যাবে। এক সাক্ষাৎকারে অ্যাটলি এও নিশ্চিত করেন যে ছবিটি সলমন খানের সমস্ত ভক্তদের জন্য একটি দারুণ ফিল্ম হতে চলেছে এবং এই ছবির মাধ্যমে সলমন গোটা বিশ্বকে গর্বিত করবেন। সূত্রের খবর, ‘এ সিক্স’ ছবিটির বাজেট ৫০০ কোটি! কারণ পরিচালক তাঁর পরবর্তী ছবিতে একটি ভিন্ন এবং অনন্য জগৎ তৈরি করার পরিকল্পনায় রয়েছেন। এও জানা গিয়েছিল, এই অ্যাকশন ছবিতে রজনীকান্ত অথবা কমল হাসানও থাকতে পারেন। শুধুমাত্র চুক্তির অপেক্ষায়।
তবে সাম্প্রতিক যে খবরে অনুরাগীদের মন খারাপ হতে পারে, তা হল আপাতত প্রজেক্টটি সাময়িকভাবে স্থগিত। সূত্রের খবর, সলমন এবং অ্যাটলির পরবর্তী ছবি কাস্টিং সমস্যার কারণে স্থগিত করা হয়েছে এই ছবি। ‘কমল হাসান এবং রজনীকান্তের কাস্টিং কার্যকর হচ্ছিল না, তখন অ্যাটলি ছবিতে হলিউড অভিনেতা উইল স্মিথকে কাস্ট করার কথা ভাবেন। সলমন (Salman Khan) অ্যাটলিকে উইল স্মিথের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন এবং আলোচনা বেশ ইতিবাচকও ছিল। কিন্তু এক আশ্চর্যজনক ঘটনায় মোড় ঘুরে যায়, সান পিকচার্স (প্রযোজনা সংস্থা)সলমনের পাশাপাশি ছবিতে একজন দক্ষিণী সুপারস্টারের উপস্থিতি দাবি করে।
সূত্রের আরও খবর, দক্ষিণী সুপারস্টারদের নিয়ে সবচেয়ে বড় ছবি তৈরির ক্ষেত্রে একটি প্রযোজনা সংস্থা হিসেবে ‘সান পিকচার্স’ অবস্থান সম্পর্কে স্পষ্ট। ‘যখন রজনীকান্ত এবং কমল হাসানকে নিয়ে ছবিটি ইতিবাচক দিয়ে এগোয়নি। তখন প্রযোজনা সংস্থা, দক্ষিণী সুপারস্টার ছাড়া কোনও আন্তর্জাতিক ছবির সঙ্গে যুক্ত হতে চায়নি। তখনই তারা অ্যাটলিকে ছবিটিকে ধরে রাখতে এবং এটিকে নিয়ে রিওয়ার্ক করতে বলে,’
তবে, প্রজেক্টটিকে একেবারে বন্ধ করা হয়নি। ‘অ্যাটলি এবং সলমন প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সান পিকচার্সের সঙ্গে সমস্ত সমস্যা সমাধানের চেষ্টাও করছে। সলমন এবং অ্যাটলি দু’জনই এক কথায় পাওয়ার হাউস। তাই এই ছবিটি একসঙ্গে করতে তাঁরা ভীষণভাবে আগ্রহী। এটা তাদের ড্রিম প্রোজেক্ট। মার্চের শেষের দিকে সলমনের সঙ্গে A6-এর পরিস্কার একটা চিত্র সামনে আসতে পারে।’ সূত্রের খবর। (Salman Khan) সলমন-অ্যাটলির ছবিটি ভারতীয় সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে অন্যতম ছিল। এবং তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ছিল শোরগোল। পরিচালক নিজেই একাধিকবার এই প্রোজেক্টটির বিষয়ে নিশ্চিত করেছিলেন এবং ছবিটির সাময়িত স্থগিত থাকার খবরে স্বাভাবিকভাবে হতবাক হয়েছে সিেনপ্রেমী।