Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জানুয়ারির শুরুতেই ফিরছে টাইগার-পাঠান, সিদ্ধার্থের পরিচালনায় একই ছবিতে শাহরুখ-সলমন

দ্য ওয়াল ব্যুরো: 'ওয়ার ২' নিয়ে পরপর দু'দিন বড় ঘোষণার পর এবার 'টাইগার ভার্সেস পাঠান' (Tiger Vs Pathaan) নিয়েও বড় খবর শোনালো প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। তাদের স্পাই ইউনিভার্সের সপ্তম ছবিটি আগামী বছরের শুরুতেই ফ্লোরে চলে আসবে বলে ঘোষণা হল

জানুয়ারির শুরুতেই ফিরছে টাইগার-পাঠান, সিদ্ধার্থের পরিচালনায় একই ছবিতে শাহরুখ-সলমন

শেষ আপডেট: 6 April 2023 06:57

দ্য ওয়াল ব্যুরো: 'ওয়ার ২' নিয়ে পরপর দু'দিন বড় ঘোষণার পর এবার 'টাইগার ভার্সেস পাঠান' (Tiger Vs Pathaan) নিয়েও বড় খবর শোনালো প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। তাদের স্পাই ইউনিভার্সের সপ্তম ছবিটি আগামী বছরের শুরুতেই ফ্লোরে চলে আসবে বলে ঘোষণা হল আজ, বৃহস্পতিবার। শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খান (Salman Khan)-কে একই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে।

'ওয়ার ২' পরিচালনার দায়িত্ব থেকে সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) সরতেই নতুন জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে সেটাই সত্যি হল। এবার 'টাইগার ভার্সেস পাঠান' পরিচালনার ভার তাঁর কাঁধেই চাপালেন প্রযোজক আদিত্য চোপড়া। সম্প্রতি উত্তর-পূর্ব ভারতে হৃতিক রোশনকে নিয়ে তাঁর পরবর্তী ছবি 'ফাইটার'-এর শ্যুট শেষ করে বলিউডে ফিরেছেন তিনি। এরমধ্যেই বলিউডের অন্যতম বড় প্রোজেক্টের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললেন তিনি।

জানা গিয়েছে, যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি হতে চলা এই নতুন ছবির শ্যুটিং শুরু হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। 'পাঠান'-এর পর ফের সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করবেন শাহরুখ এবং সলমন। উল্লেখ্য, এপ্রিলের শুরুতেই 'টাইগার ৩' ছবির শ্যুটিং করবেন শাহরুখ। 'পাঠান'-এর মতো এই ছবিতেও শাহরুখ-সলমন একসঙ্গে শত্রুদের মোকাবিলা করবেন। সেই দৃশ্য গ্রহণের জন্য মুম্বইয়ের এক স্টুডিওতে ৪০ দিন ধরে বিশাল সেট তৈরি করা হয়েছে।

এরমধ্যেই নতুন সিনেমার খবর আসায় ভক্তদের উন্মাদনা যে মাত্রাছাড়া হবে, সে কথা বলাই বাহুল্য। ১৯৯৫ সালে 'করণ-অর্জুন' ছবিতে দুই লিড হিরোর ভূমিকায় অভিনয় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ এবং সলমন। এরপর দু'জনকে একাধিকবার এক ছবিতে দেখা গেলেও একসঙ্গে দুই তারকাকে আর প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।

'কুছ কুছ হোতা হ্যায়' বা 'পাঠান'-এ যেমন সলমন অতিথি শিল্পী ছিলেন, তেমনই সলমনের 'টিউবলাইট'-এ শাহরুখ ক্যামিও করেছিলেন। সেক্ষেত্রে এ কথা বলাই যায় যে, 'করণ-অর্জুন'-এর প্রায় ৩০ বছর পর আবার একসঙ্গে একই ছবিতে লিড হিরোর ভূমিকায় দেখা যাবে বলিউডের দুই খানকে। ছবির মুক্তি কবে, তা এখনও জানা না গেলেও অপেক্ষা যে আজ থেকেই শুরু হল, সে কথা হলফ করে বলাই যায়।

হৃতিকের বিপরীতে এবার ‘আরআরআর’ তারকা, ‘ওয়ার ২’ নিয়ে বড় ঘোষণা যশ রাজের


```