Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পর্দায় ভাইজান-সঞ্জু বাবার রিইউনিয়ন! খবরে শিলমোহর দিলেন স্বয়ং সলমন

বলিউড সুপারস্টার সলমন খান এবং সঞ্জয় দত্ত আবার ধরা দিতে চলেছেন একফ্রেমে, একস্ক্রিনে।

পর্দায় ভাইজান-সঞ্জু বাবার রিইউনিয়ন! খবরে শিলমোহর দিলেন স্বয়ং সলমন

সলমন খান-সঞ্জয় দত্ত

শেষ আপডেট: 27 March 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: সলমন-সঞ্জয় অনুরাগীদের জন্য সুখবর। বলিউড সুপারস্টার (Bollywood Superstar) সলমন খান (Salman Khan) এবং সঞ্জয় দত্ত (Sanjay Dutt) আবার ধরা দিতে চলেছেন একফ্রেমে, একস্ক্রিনে। তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বরাবর কাঁপিয়েছে অনস্ক্রিন-অফস্ক্রিন। সাজন, চল মেরে ভাই-এর মতো ম্যাজিক আসতে চলেছে সিনেমার (Bollywood Movie) পর্দায়।

যদিও বিস্তারিত কোনও তথ্য এখনও সামনে আসেনি, তাও এই খবরে খুশির হাওয়া অনুরাগীমহলে। বলিউডের ইতিহাসে তাঁদের যে রেকর্ড রয়েছে, তাতে এই ‘পুনর্মিলন’ (Reunion) ঘিরে আশা বেড়ে চলেছে সবার।

অ্যাকশন নাকি ড্রামা- কী উপহার দিতে চলেছেন এই জুটি? পরিচালকই বা কে? কবে মুক্তি পাবে? এমন হাজারো প্রশ্ন দানা বাঁধছে আপাতত। সেইসব নিয়ে জল্পনা তুঙ্গে। সঞ্জয় দত্তকে দেখা যাবে ‘ভুতনি’তে, সঙ্গে রয়েছেন মৌনি রয় এবং সানি সিং। ছবিটি মুক্তি পাবে ১৮ এপ্রিল।

সলমন আসতে চলেছেন ‘সিকান্দারে’। এআর মুরুগাদোসের পরিচালনায় সিকান্দারে রয়েছেন রশ্মিকা মান্দানা, কাজল আগরওয়াল, সাথিয়ারাজ, শরমন জোশী, প্রতীক স্মিতা পাটিল। গোটা বিশ্ব অপেক্ষা করে আছে ৩০ মার্চ ভাইজানের নতুন ছবির জন্য।


```