
সলমন-আমির
শেষ আপডেট: 20 January 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো: দুই ‘খান’কে শুধুমাত্র একটি ছবিতেই একসঙ্গে দেখা গিয়েছে। ‘অন্দাজ অপনা অপনা’। কথা হচ্ছিল আমির এবং সলমনের। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতেই তাঁদের ‘ডুয়েট’ পারফর্ম্যানসে সাড়া পড়ে গিয়েছিল বলিপাড়ায় এমনই ভেলকি দেখিয়েছিলেন দুই নায়ক। একসঙ্গে ছবি করা হয়নি কিন্তু তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে আজও। তারই টুকরো চিত্র ধরা পড়ল সলমনের শো ‘বিগ বস ১৮’-এর ফিনালে এপিসোডে। (Salman Khan, Aamir Khan,)
মুক্তি পেতে চলেছে আমিরপুত্র জুনেদ এবং তাঁর সহ-অভিনেতা খুশি কাপুরের ছবি ‘লাভয়াপা। নতুন ছবির প্রমোশনে, আমির, জুনেদ খান এবং খুশি উপস্থিত হয়েছিলেন ‘বিগ বস ১৮’-এ। দীর্ঘদিনের বন্ধু সলমন খানের সঙ্গে দেখা হল আমিরের। অতীতের স্মৃতিকথা থেকে শুরু করে নতুন স্মৃতি জন্ম নিল শুটিং সেটেই। কথোপকথনের চলাকালীন জুনেদ এবং খুশি দু’জনেই মজার সুরেতাঁদের এই দীর্ঘ বন্ধুত্বর পরীক্ষা দিতে বলে। সলমন এবং আমিরকে তাঁদের ফোন এক্সচেঞ্জের প্রস্তাব দেন, আর তার ফলে হাসির রোল ছড়িয়ে পড়ে।
কী হল তারপর?
ফোন আদান-প্রদানের পর, সলমান, আমিরকে ঠাট্টা করে বলেন যে, আমির বিবাহিত এবং তাঁর সন্তান আছে, তাই তাঁকে কোনও সমস্যায় পড়তে হবে না,আর অন্যদিকে রয়েছেন সলমন যিনি, এখনও অবিবাহিত।
এবং সে কারণেই সলমন তাঁর ফোনের লক খুলতে খানিক দ্বিধাবোধ করেন, আমিও ছাড়বার পাত্র একেবারেই নয়। বেশ জোর করেই সলমনকে দিয়ে কাজটা করিয়ে নে। হাসতে-হাসতে সলমন বেশ ব্যঙ্গ করেই বলেন, ‘ফোন খুলতেই তুই পড়ে যাবি’ যার প্রত্যুত্তরে আমির বলেন, ‘দেখ, পড়ে গেলেও, আমি নিজেকে সামলে নেব, কিন্তু দেশকে পড়ে যেতে আমি দেব না। টেনশন নিস না...তোর সিক্রেট আমার কাছে সুরক্ষিত থাকবে।’
View this post on Instagram
তারপর সলমনের ফোন চেক করতে থাকেন আমির, আর খানিক বাদে বাদেই মন্তব্য করতে থাকেন ‘ওহ, ও এখনও টিকে আছে... আর একে তো দেখছি, আজ সকালেই কল করেছিল!’ হাসির রোল বাড়তে থাকে। এরপর আমির রসিকতা করে বলেন, ‘একে ব্লক করেছিস কেন?’ তৎক্ষণাৎ উত্তর দেন সলমন, ‘ভীষণ বিরক্ত করতো রে ভাই!’ আরও জোরে আমির তখন হাসতে থাকেন হাসতে-হাসতে সলমনকে তাঁর ফোন চেক করতে বলেন, যার জবাবে সালমান বলেন, ‘তোর ফোনে আর কি চেক করব?নয় রিনা না হয় কিরণের মেসেজ থাকবে।’
সলমন-আমিরের বন্ধুত্বের সঙ্গে মিশে গিয়েছিল কমিক টাইমিং। হাসির রোলে বদলে যায় গোটা পরিবেশ। যা বিগ বসের ফিনালের এপিসোডকে আরও স্মরণীয় করে তুলেছে। ‘অন্দাজ অপনা অপনা’ ছবির বাইকের সিকোয়েন্সটি নতুন করে তৈরি করা হয় সেটে। তার সঙ্গে চলতে থাকে ‘দো মাস্তানে চলে জিন্দেগি বানানে' গানটি।