Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক সারিতে 'খিলাড়ি' ও 'ভাইজান'

দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় কুমার এবং সলমন খান। বলিউডের হেভিওয়েট এই দুই সেলেব এ বার স্থান পেলেন ফোর্বস ম্যাগাজিনে। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০০ জন সেলিব্রিটির তালিকায় এ বার নাম জুড়ল এই দুই তারকার। অক্ষয় রয়েছেন ৭৬-তম স্থানে। আর সলমন খ

এক সারিতে 'খিলাড়ি' ও 'ভাইজান'

শেষ আপডেট: 17 July 2018 12:50

দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় কুমার এবং সলমন খান। বলিউডের হেভিওয়েট এই দুই সেলেব এ বার স্থান পেলেন ফোর্বস ম্যাগাজিনে। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০০ জন সেলিব্রিটির তালিকায় এ বার নাম জুড়ল এই দুই তারকার। অক্ষয় রয়েছেন ৭৬-তম স্থানে। আর সলমন খান রয়েছেন ৮২ নম্বরে। একবছরে অক্ষয় উপার্জন করেন ৪০.৫ মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি ‘টয়লেট এক প্রেম কথা’ এবং ‘প্যাডম্যান' এই দুই ছবিতে সামাজিক সচেতনতার বার্তা দিয়েছেন অক্ষয়। আর এই দুই ছবির কারণেই অভিনেতার উপার্জন অনেকাংশে বেড়ে গিয়েছে বলে মনে করছে ফোর্বস সংস্থা। এর পাশপাশি প্রায় ৫০টি ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করেও বছর বিপুল পরিমাণে উপার্জন করেন অক্ষয় কুমার। অন্যদিকে সলমনের উপার্জন ৩৭.৭ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তিনি ভারতের শীর্ষ উপার্জনকারীদের মধ্যে একজন। সাম্প্রতিক সময়ে তাঁর ছবি 'টাইগার জিন্দা হ্যায়' এবং 'রেস-থ্রি' ইতিমধ্যেই বিপুল পরিমাণে লাভের মুখ দেখেছে। ফোর্বস পত্রিকার এই তালিকার শীর্ষে রয়েছেন বক্সার ফ্লয়েড মেওয়েদার। তাঁর উপার্জন ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেতা জর্জ ক্লুনি। এ ছাড়াও এই তালিকায় রয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১০), রজার ফেডেরার (২৩), জে কে রাওলিং (৪২)।    

```