Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'কাজ না পাওয়া বন্ধুদের ডেকে কাজ দেয় সলমন, ছবি ফ্লপও হয়', প্রশংসায় পঞ্চমুখ শেহজাদ

বলিউডের সুপারস্টার সলমন খান কি ক্রমশ দর্শকের মন থেকে মুছে যাচ্ছেন? অভিনেতা শেহজাদ খান কিন্তু এই ধরণের প্রশ্নকে সম্পূর্ণ অর্থহীন বলে উড়িয়ে দিলেন।

'কাজ না পাওয়া বন্ধুদের ডেকে কাজ দেয় সলমন, ছবি ফ্লপও হয়', প্রশংসায় পঞ্চমুখ শেহজাদ

সলমন খান

শেষ আপডেট: 3 May 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সুপারস্টার সলমন খান কি ক্রমশ দর্শকের মন থেকে মুছে যাচ্ছেন? সাম্প্রতিক কিছু ছবির ব্যর্থতা কি ইঙ্গিত দিচ্ছে তাঁর অবসানের? অভিনেতা শেহজাদ খান কিন্তু এই ধরণের প্রশ্নকে সম্পূর্ণ অর্থহীন বলে উড়িয়ে দিলেন।

‘আন্দাজ আপনা আপনা’ কিংবা ‘ভারত’-এর মতো ছবিতে সলমনের সঙ্গে কাজ করা শেহজাদ সম্প্রতি ইন্ডিয়া টুডে ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলাখুলি বলেন, ‘‘সলমন খান শেষ? এটা একদমই অর্থহীন। যতদিন ঈশ্বর তাঁকে ডাকছেন না, ততদিন তিনি থাকবেন, চলবেন, এবং রাজ করবেন। ওর কোনও বিকল্প নেই। টাইগার জিন্দা হ্যায় — অউর জিন্দা হি রহেগা।’’

তিনি বলেন, ‘‘যাঁরা ইউটিউবে বসে সলমনকে নিয়ে কুৎসা করে নিজেদের দোকান চালাচ্ছেন, তাঁদের গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই।’’

শেহজাদ খান আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন — সলমনের বন্ধুদের প্রতি তাঁর দায়বদ্ধতা। ‘‘ওর অনেক বন্ধুর কাজ নেই। ও নিজে চিত্রনাট্য পছন্দ না হলেও, তাদের হাতে কাজ তুলে দিতে চায়। একবার এক অভিনেতা এসে বলেছিল, ‘ভাই, আমার কাজ নেই’। সলমন সরাসরি বলে দেয়, ‘সিকান্দার করো’। ও কাউকে ফিরিয়ে দেয় না, এবং বিনিময়ে কিছু চায়ও না।’’

২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ‘কিসি কা ভাই কিসি কা জান’ এবং বহু প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। প্রথমটি বিশ্বব্যাপী আয় করে মাত্র ১৮৪.৬ কোটি, দ্বিতীয়টি ৪৬৪ কোটিতে থামে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত A.R. মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দর’-ও বক্স অফিসে হতাশ করেছে।

তবুও, সামনে আরও দুটি বড় বাজেটের ছবি—একটি অ্যাকশন ফিল্ম, যেখানে সঞ্জয় দত্তের সঙ্গে পর্দা ভাগ করবেন সলমন, এবং অন্যটি সাজিদ নাদিয়াদওয়ালার বহুল প্রতীক্ষিত ‘কিক ২’।


```