
শেষ আপডেট: 22 July 2023 06:52
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশক থেকে শুরু করে টানা তিন দশক একের পর এক ছবিতে সালমা হায়েক (salma hayek beauty secret) ঝড় তুলেছেন পুরুষ হৃদয়ে। ইন্টারনেটে তাঁর বয়স সার্চ করতে গেলে অনেকেই চমকে ওঠেন। মনে হতেই পারে যে হয়তো ভুল দেখাচ্ছে ইন্টারনেটের তথ্য। সালমা হায়কের (salma hayek) বয়স ৫৬ বছর হওয়া কি আদৌ সম্ভব! এই ধন্দে পড়েন অনেকেই।
অথচ তাঁর ছবি বা অভিনীত চরিত্র থেকে সে কথা বোঝার উপায় নেই। ঠিক কোন উপায়ে নিজের যৌবন এই ভাবে ধরে রেখেছেন এই হলিউড অভিনেত্রী?
:max_bytes(150000):strip_icc():focal(539x0:541x2)/salma-hayek-bikini-7409966ae3064a00af693b2c013d0290.jpg)
সাধারণত, রুপোলি জগতের তারকারা প্রায়ই নিজের সৌন্দর্য ধরে রাখতে ত্বকের চিকিৎসকের শরণাপন্ন হন। কেউ কেউ প্লাস্টিক সার্জারির মাধ্যমেও ত্বকের চামড়া যাতে ঝুলে না পড়ে তার প্রয়াস করেন। তবে সালমা হায়েকের ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা। তিনি কখনওই এই ধরনের কোনও রকম চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেননি। প্রাকৃতিক উপায় অবলম্বন করেই তাঁর মুখমণ্ডলে এখনও বয়সের ছাপ পড়েনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানালেন অভিনেত্রী।
সত্যিই কি কোনওরকম চিকিৎসা বা কৃত্রিম পদ্ধতি ছাড়া এই ভাবে বয়সকে শাসন করে রাখা সম্ভব? এই প্রশ্নের উত্তরে সালমা জানান বিভিন্ন রকম রোগ ব্যাধির জন্য তাঁকে এক সময়ে অনেক রকম ওষুধ খেতে হতো। তারপর থেকে নিজেকে ফিট রাখতে তিনি ধ্যান করা শুরু করেন। অভিনেত্রীর কথায়, 'আমি ঘণ্টার পর ঘণ্টা এই ধ্যান করে যেতে পারি।' প্রসঙ্গত, সালমা জানান, ধ্যান বা মেডিটেশন মানে বেশিরভাগ মানুষের ধারণা অনুযায়ী চোখ বন্ধ করে বসে থাকা, যদিও এই ধারণা সম্পূর্ণ ভুল। নিজের বয়স ধরে রাখতে ধ্যানকেই অস্ত্র বানিয়েছেন 'ব্লিস' নায়িকা।
মহুয়ার চরিত্র থেকে ব্যক্তিগত জীবন ঘিরে রসালো গল্প হলেও হয়নি নায়িকার ছবির সংরক্ষণ