Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১০০ কোটির দোরগোড়ায় আহান পান্ডের 'সাইয়ারা', চার দিনে বক্স অফিসে আয় কত?

মুক্তির আগেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে ছিল মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই রোমান্টিক ড্রামা ছবিটি প্রেক্ষাগৃহে আসে ১৮ জুলাই। 

১০০ কোটির দোরগোড়ায় আহান পান্ডের 'সাইয়ারা', চার দিনে বক্স অফিসে আয় কত?

‘সাইয়ারা’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 16:15

দ্য ওয়াল ব্যুুরো: মুক্তির আগেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে ছিল মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই রোমান্টিক ড্রামা ছবিটি প্রেক্ষাগৃহে আসে ১৮ জুলাই। প্রথমবার বড় পর্দায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে আহান পান্ডে ও অনীত পাড্ডাকে। মুক্তির পর দর্শকমহলে ছবিটি ভালই গ্রহণযোগ্যতা পেয়েছে—তারই প্রমাণ টিকিট বিক্রির পরিসংখ্যান।

চতুর্থ দিনের প্রাথমিক বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘সাইয়ারা’ সোমবার দেশে আয় করেছে আনুমানিক ১৬.৩৫ কোটি টাকা। যদিও এটি এখনও চূড়ান্ত পরিসংখ্যান নয়, তবে ইঙ্গিত পরিষ্কার।

এর আগে ছবিটি উদ্বোধনী দিনে আয় করেছিল ২১ কোটি টাকা। দ্বিতীয় দিনে (শনিবার) সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬ কোটি। রবিবার অর্থাৎ তৃতীয় দিনে আয় হয় ৩৫.৭৫ কোটি টাকা।

সোমবারের আয় যুক্ত হলে ‘সাইয়ারা’-র মোট সংগ্রহ দাঁড়াচ্ছে আনুমানিক ৯৯.৬০ কোটি টাকা। অর্থাৎ মঙ্গলবার চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ্যে এলে ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলেই আশা করা হচ্ছে।

এই বছর বক্স অফিসে এখনও পর্যন্ত একমাত্র বড় রেকর্ড গড়েছে ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’। মুক্তির পর প্রথম সোমবারেই ছবিটি আয় করেছিল ২৪ কোটি টাকা এবং শেষমেশ তার ঘর ছুঁয়েছে ৬০০ কোটির বেশি। ফলে ‘সাইয়ারা’ যদি এই গতি ধরে রাখতে পারে, তাহলে চলতি বছরের অন্যতম সফল হিন্দি ছবির তালিকায় জায়গা করে নেওয়া সময়ের অপেক্ষা।

সমালোচক এবং দর্শক উভয় মহলেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। আহান পান্ডের আত্মপ্রকাশের এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল ও বাজারমুখী সম্ভাবনা। এখন দেখার, মঙ্গলবারের চূড়ান্ত বক্স অফিস রিপোর্টে ‘সাইয়ারা’ কতটা এগিয়ে যেতে পারে।


```