Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সইফ-জয়দীপের থ্রিলার ছবি ‘জুয়েল থিফ- দ্য হাইস্ট বিগিনস’ মুক্তি পাচ্ছে ওটিটিতে, কোথায় দেখবেন

শুক্রবার ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা, তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ছবিমুক্তির তারিখ।

সইফ-জয়দীপের থ্রিলার ছবি ‘জুয়েল থিফ- দ্য হাইস্ট বিগিনস’ মুক্তি পাচ্ছে ওটিটিতে, কোথায় দেখবেন

সইফ-জয়দীপ অভিনীত হাইস্ট থ্রিলার ‘জুয়েল থিফ- দ্য হাইস্ট বিগিনস’

শেষ আপডেট: 28 March 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খানের (Saif Ali khan) নতুন হাইস্ট থ্রিলার (Heist thriller) ‘জুয়েল থিফ- দ্য হাইস্ট বিগিনস’ (Jewel Thief The Heist Begins) মুক্তি পাচ্ছে শীঘ্রই। প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ, সইফের পাশাপাশি মুখ্য ভুমিকায় রয়েছেন জয়দীপ আহলায়ত-ও (Jaideep Ahlawat)। শুক্রবার ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা, তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ছবিমুক্তির তারিখ।

কুকি গুলাটি এবং রবি গ্রেওয়াল, পরিচালকদ্বয়ের হাত ধরে, ২৫ এপ্রিল থেকে নেটফ্লিক্সে (Netflix) স্ট্রিম হতে চলেছে ‘জুয়েল থিফ- দ্য হাইস্ট বিগিনস’। ছবিতে সইফ একজন চোরের ভূমিকায় এবং মাফিয়া বস-রূপী জয়দীপের সঙ্গে হাড্ডাহাড্ডি টক্করের মুখোমুখি হতে চলেছে দর্শক। ছবিতে রয়েছেন, কুণাল কাপুর এবং নিকিতা দত্ত।

View this post on Instagram

A post shared by Netflix India (@netflix_in)

ইনস্টাগ্রামে আজ নেটফ্লিক্স (Netflix) ছবির একটি পোস্ট শেয়ার করেছে। ক্যাপশন বলছে, ‘যতবড় ঝুঁকি, তার ফল তত মিষ্টি। আসতে চলেছে, ‘জুয়েল থিফ’। দেখুন ‘জুয়েল থিফ’, আসছে ২৫ এপ্রিলে, শুধুমাত্র নেটফ্লিক্সে।’

ছবিপ্রসঙ্গে উচ্ছসিত সইফ। জানালেন, ‘সিড আনন্দের সঙ্গে আবার জুটি বাঁধা মানে যেন ঘরে ফেরা। সিড ভাল জানেন কীভাবে অ্যাকশন, স্টাইল মিশিয়ে গল্প বলতে হয়, যেটা বিশেষভাবে মনে থাকবে। জুয়েল থিফে কাজ করার সময় দারুণ মজা হয়েছে। জয়দীপের সঙ্গে কাজ করা মানে অনিশ্চয়তার অভিজ্ঞতা কখন কীভাবে অভিনয়ের মোড় ঘুরে যাবে।’

জয়দীপ আবার বলেছেন, ‘এখানে কাজ করার অভিজ্ঞতা বলতে গেলে, বলতে হবে একসঙ্গে তাঁরাই কাজ করেছেন যাঁরা আপনার মতোই নিজের সেরাটা দিতে আগ্রহী। হাইস্ট ছবির অংশ আমি হতে চেয়েছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে সইফ-সিডের থেকে ভাল আর কাকে পাশে পাওয়া যেত?’

ছবির লোকেশন রয়েছে বুদাপেস্ত, ইস্তানবুল এবং মুম্বইতে। সবমিলিয়ে টানটান ছবি দেখতে চলেছেন দর্শক। প্রযোজক সিদ্ধার্থ আনন্দ অ তাঁর স্ত্রী মমতা আনন্দের যৌথ প্রযোজনা ব্যানার মার্ফিক্স পিকচার্সের হাত ধরে এই ছবির ওটিটি ডেবিউ হতে চলেছে নেটফ্লিক্সে (Netflix)।


```