Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

পরিচারিকাকেই সন্দেহ পুলিশের! কীভাবে সইফের অন্দরমহলে ঢুকল দুষ্কৃতী

মুম্বইয়ে নিজের বাসভবনে সইফকে ছুরিকাঘাত। মাঝরাতে তাঁর বাড়িতে ঢুকে আক্রমণ চালায় দুষ্কৃতী। আটক করা হয় সইফের বাড়ির তিন সহায়ক কর্মীকে।

পরিচারিকাকেই সন্দেহ পুলিশের! কীভাবে সইফের অন্দরমহলে ঢুকল দুষ্কৃতী

সইফ

শেষ আপডেট: 16 January 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে নিজের বাসভবনে সইফকে ছুরিকাঘাত। মাঝরাতে তাঁর বাড়িতে ঢুকে আক্রমণ চালায় দুষ্কৃতী। আটক করা হয় সইফের বাড়ির তিন সহায়ক কর্মীকে। মর্মান্তিক ঘটনার পর পেরিয়ে গিয়েছে বহু ঘন্টা। এবার প্রকাশ্যে এল আরও এক খবর।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পরিচারিকাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন সইফ। খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভোররাত ২টোর দিকে সইফের ছোট ছেলে জেহর ঘরে পরিচারিকা আরিয়ামা ফিলিপ ওরফে লিমা অজ্ঞাত ব্যক্তিকে প্রথম দেখতে পান। এবং তাঁর পরেই তিনি চিৎকার করে ওঠেন। ঠিক তখনই, পরিচারিকা লিমাকে আক্রমণ করে সেই দুষ্কৃতী। লিমাকে বাঁচাতেই সইফ এগিয়ে আসেন। সইফ এবং লিমা দু’জনকেই ধারালো অস্ত্রে আঘাত করে হামলাকারী।

সইফ এবং লিমা দু’জনেই বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তবে কোনও ভাবেই পরিচারিকা লিমাকে সন্দেহর আওতার বাইরে রাখছে না তদন্তকারী দল। পরিচারিকা কি নিজেই এই ঘটনায় জড়িত? তা নিয়েও উঠছে প্রশ্ন। যেহেতু কোনও ভাঙচুরের চিহ্ন পাওয়া যায়নি, তাই পুলিশের সন্দেহ যে পরিচারিকাই, দুষ্কৃতীকে সাহায্য করে থাকতে পারে। সুস্থ হতেই পরিচারিকার বক্তব্য রেকর্ডও করা হবে, বলে খবর।

ইতিমধ্যে বান্দ্রার সৎগুরু শরণ সোসাইটিতে পৌঁছেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) দীক্ষিত গেদাম বলেন, ‘গতকাল রাত ৩টে নাগাদ, অভিনেতা সইফ আলি খানের উপর হামলার খবরটি আসে। ঘটনাস্থলে এক পুলিশ দল পাঠানো হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে।” তিনি আরও বলেন, ‘আমরা এই মুহূর্তে আরও বিস্তারিত কিছু জানাতে পারছি না, তবে তথ্য পাওয়া গেলে আমরা আপডেট দিতে থাকব,”

এখন পর্যন্ত তদন্তে দেখা গেছে যে দুষ্কৃতী হামলার কমপক্ষে দু’ঘন্টা আগে সৎগুরু শরণ সোসাইটিতে ঢোকে। তবে ঘটনার দু’ঘন্টা আগে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলেও, কাউকেই সইফের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়নি। হামলায় সইফ গুরুতর আহত হযন। তাঁর ঘাড়ের পিছনে এবং বাঁ হাতে ১০ সেন্টিমিটারের গভীর ক্ষত হয়েছে। হামলায় ব্যবহৃত ছুরির অংশ তাঁর পিঠে গেঁছে ছিল বলে জানা গিয়েছে।


```