Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সইফ আলি খানকে হামলার পর জামা বদলে ফেলে হেডফোন কেনে দুষ্কৃতী, ছবি প্রকাশ্যে

আরেকটি ছবিতে দেখা গিয়েছে, বান্দ্রা রেল স্টেশনে সে জামা চেঞ্জ করে।

সইফ আলি খানকে হামলার পর জামা বদলে ফেলে হেডফোন কেনে দুষ্কৃতী, ছবি প্রকাশ্যে

হামলার পর দুষ্কৃতী একটি দোকান থেকে হেডফোন কিনেছিল।

শেষ আপডেট: 18 January 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খানকে হামলায় জখম করার দুদিন পর দুষ্কৃতীর নতুন দুটি ছবি প্রকাশ্যে এল। একটি ছবিতে দেখা গিয়েছে, সইফের বান্দ্রার বাড়িতে যে জামা পরে দুষ্কৃতী এসেছিল, পরে সেই জামা সে বদলে অন্য পোশাক গায়ে চাপিয়ে নিয়েছিল। সিসিটিভির ফুটেজ থেকে এই ছবি হাতে এসেছে পুলিশের। আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হামলার পর দুষ্কৃতী একটি দোকান থেকে হেডফোন কিনেছিল।

পুলিশ সূত্র জানাচ্ছে, হামলার পর দুষ্কৃতীকে দাদর-এর লক্ষ্মী হোটেলের কাছে 'ইকরা' নামে মোবাইল ফোনের দোকান থেকে হেডফোন কিনছে। গতকাল, শুক্রবার রাত ৯টা নাগাদ লক্ষ্মী হোটেল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মুম্বই অপরাধ দমন শাখা দুষ্কৃতীর ছবি দেখতে পেয়েছে। আরেকটি ছবিতে দেখা গিয়েছে, বান্দ্রা রেল স্টেশনে সে জামা চেঞ্জ করে। জামা বদলের কারণ হচ্ছে, পুলিশের চোখে ধুলো দেওয়া। কিন্তু তার পিঠে থাকা ফাস্ট ট্র্যাক ব্র্যান্ডের ব্যাগটি তাকে চিনিয়ে দিয়েছে।

ঘটনার পর প্রায় ৭২ ঘণ্টা কাটতে চললেও মুম্বই পুলিশের অন্তত ৩০-এর বেশি টিম তল্লাশি চালিয়েও দুষ্কৃতীকে পাকড়াও করতে পারেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দাবি করে জানিয়েছেন, পুলিশ অনেকগুলি সূত্র ধরে তদন্ত চালাচ্ছে। খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে, সে কোনওমতেই পালিয়ে বেড়াতে পারবে না। পুলিশ সূত্র জানাচ্ছে, সইফ আলি খানকে হামলার পর দুষ্কৃতী বান্দ্রা এলাকাতেই ঘণ্টা পাঁচেক ছিল। গত তিনদিনে দুষ্কৃতীর চারটি ছবি প্রকাশ্যে এল। প্রথম ছবিতে একটি হলুদ রঙের জামা পরেছিল সে। পরে বান্দ্রা স্টেশন ও মোবাইলের দোকানে তাকে নীল রঙের জামায় দেখা যায়।


```