Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সইফ আলি খানের সন্দেহভাজন হামলাকারী গ্রেফতার ছত্তীসগড়ে

আকাশ কানোজিয়া নামে এক যুবককে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করে রেল পুলিশ।

সইফ আলি খানের সন্দেহভাজন হামলাকারী গ্রেফতার ছত্তীসগড়ে

সইফ আলি খান।

শেষ আপডেট: 18 January 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খানকে হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে ছত্তিসগড় থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তিসগড়ের দুর্গ থেকে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারির খবরে বলিউড তারকার উপর হামলার তদন্তে প্রথম কোনও মোচড় এল।

মুম্বই পুলিশের জুহু থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টরের কাছে রেলওয়ে প্রটেকশন ফোর্স বা আরপিএফ হামলাকারীর সম্পর্কে তথ্য জানতে পারে। তারপরই আকাশ কানোজিয়া নামে এক যুবককে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করে রেল পুলিশ।

বিশেষ সূত্র থেকে সন্ধান পেয়ে রেল পুলিশ দুটি দল গঠন করে হানা দেয় দুর্গ স্টেশনে। পুরো স্টেশন চত্বর সাদা পোশাকের পুলিশ ঘিরে ফেলে। দুর্গ স্টেশনে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ঢুকতেই সন্দেহভাজনকে খুঁজে বের করে প্রথমে আটক করে পুলিশ। তারপরেই তার ছবি পাঠানো হয় মুম্বই পুলিশ। ছবি দেখে মুম্বই পুলিশ নিশ্চিত করলে তাকে গ্রেফতার করা হয়। 

দুর্গ স্টেশনে আরপিএফ ফাঁড়ি থেকে ভিডিও কল করে মুম্বই পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা হয় এবং সন্দেহভাজনের ছবি দেখানো হয়। খবর পেয়েই মুম্বই পুলিশের একটি টিম বিমান ধরে রায়পুরের উদ্দেশে রওনা দিয়েছে। সেখান থেকে দুর্গ পৌঁছেই আকাশকে হেফাজতে নেবে মুম্বই পুলিশ। এখন তাকে কড়া নিরাপত্তায় দুর্গ রেল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।


```