Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

অভিনয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই সইফ-পুত্র তৈমুরের, মঞ্চে ওঠা নাকি 'দুঃস্বপ্নে'র মতো!

বলিপাড়া হোক বা নেটপাড়া জন্মের পর থেকে সইফ আলি খান ও করিনা কপূর খানের পুত্র তৈমুরকে নিয়ে চর্চা তুঙ্গে।

অভিনয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই সইফ-পুত্র তৈমুরের, মঞ্চে ওঠা নাকি 'দুঃস্বপ্নে'র মতো!

ফাইল চিত্র

শেষ আপডেট: 22 October 2024 17:17

দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়া হোক বা নেটপাড়া জন্মের পর থেকে সইফ আলি খান ও করিনা কপূর খানের পুত্র তৈমুরকে নিয়ে চর্চা তুঙ্গে। বাড়ি থেকেই বেরলেই ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। সেই ছবি ভিডিও ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। ছোট থেকেই বলিউডের বেশ আদুরে সে। এখন যদিও একটু বড় হয়েছে তৈমুর। সেই সঙ্গে দায়িত্বও এসেছে তাঁর কাঁধে। যতই হোক সে আবার ছোট ভাই জেহ-র বড় দাদা। 

এখন বাবা সইফের কাঁধে চড়ে ঘুরতে দেখা যায় ছোট্ট ভাইকেই। পাপারাৎজিরা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলে, তাঁদের দিকে নিজে না এগিয়ে ভাইকেই আজকাল এগিয়ে দেয় সে। ক্যামেরার সঙ্গে খুব একটা বন্ধুত্ব তাঁর নেই। বরং ক্যামেরা দেখলেই নাকি ভয় পায় তৈমুর। একথা নিজেই স্বীকার করেছেন সইফ আলি খান। 

বিভিন্ন সাক্ষাৎকারেই তৈমুরের এমন দূরে দূরে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক বারই। তবে মা-বাবা কেউই এই বিষয়ে মুখ খোলেননি। এদিকে সইফ-কন্যা সারা আলি খান অভিনয় জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। ছেলে ইব্রাহিম আলি খানেরও গন্তব্য বলিউড। তাহলে তৈমুরের প্ল্যান কী? এ নিয়ে সইফকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'আমাকে এই প্রসঙ্গে প্রতিবারই জিজ্ঞাসা করা হয়। তবে আমার মনে হয় না যে তৈমুরের অভিনয়ে কোনও আগ্রহ রয়েছে। ও ক্যামেরাকে ভয় পায়। এমনকি অভিনয় নিয়ে যখন কথা ওঠে, সেখান থেকে পালিয়ে যায়।'

সইফ আরও বলেন, 'তৈমুর আমাকে জানিয়েছে, অসংখ্য মানুষের সামনে মঞ্চে অভিনয় করা তার কাছে নাকি দুঃস্বপ্নের মতো। সে নাকি এই কাজ করার কথা ভাবতেই পারে না। যদিও আমরা সেই নিয়ে কিছু বলি না। ওর বড় হয়ে যা করতে ইচ্ছে করবে। ও অবশ্যই সেটা করবে।'

সম্প্রতি অন্য একটি সাক্ষাৎকারে সইফ বলেছেন, 'তৈমুরের তেমন একটা ইচ্ছে না থাকলেও আমার মনে হয় তাঁর ভাই (জেহ) অভিনয় ক্ষমতা নিয়েই জন্মেছে। আমাদের সঙ্গে মাঝে মাঝে এমন কিছু কাণ্ড করে বসে, যা অভিনয় ছাড়া আর কিছুই নয়। এত ছোট ও। তাও ওকে বুঝতে পারা দায়।'


```