Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তৈমুরকে 'আদিপুরুষ' দেখিয়েছিলাম, তারপর ও যেভাবে তাকাল, আমি বললাম 'সরি': সইফ

সন্তানের সঙ্গে নিজের সিনেমা দেখা সব অভিনেতার কাছেই এক আনন্দের মুহূর্ত। কিন্তু সইফ আলি খানের ক্ষেত্রে সেই মুহূর্তে খানিকটা অস্বস্তির ছিল।

তৈমুরকে 'আদিপুরুষ' দেখিয়েছিলাম, তারপর ও যেভাবে তাকাল, আমি বললাম 'সরি': সইফ

সইফ আলি খান

শেষ আপডেট: 2 May 2025 19:22

দ্য ওয়াল ব্যুরো: সন্তানের সঙ্গে নিজের সিনেমা দেখা সব অভিনেতার কাছেই এক আনন্দের মুহূর্ত। কিন্তু সইফ আলি খানের ক্ষেত্রে সেই মুহূর্তে খানিকটা অস্বস্তির ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তিনি ছেলে তৈমুরকে ‘আদিপুরুষ’ দেখিয়েছিলেন, আর তারপরই ছেলের মুখ দেখে, তাঁকে ক্ষমা চাইতে হয়।

নেটফ্লিক্স ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’-এর সহ-অভিনেতা জয়দীপ আহলাওয়াত সইফকে প্রশ্ন করেন, তাঁর সন্তানরা কী তাঁর সিনেমা দেখে? উত্তরে সইফ বলেন, “আমি ওকে (তৈমুরকে) ‘আদিপুরুষ’ দেখিয়েছিলাম। কিছুক্ষণ পর ওর চোখ দেখে বুঝলাম...যাকগ্গে... আমি সোজা বললাম ‘সরি’। ও বলল, ‘ঠিক আছে’। আমি তোমাকে ক্ষমা করে দিলাম।”

প্রসঙ্গত, ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ মুক্তির পর দর্শক এবং সমালোচক—উভয়ের কাছ থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছিল। রামায়ণের আধুনিক রূপ হিসেবে উপস্থাপিত হলেও, ছবির দুর্বল চিত্রনাট্য, মানহীন ভিএফএক্স এবং সংলাপ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ছবিতে সইফ ছাড়াও ছিলেন প্রভাস ও কৃতি স্যানন।

তৈমুর-জেহ কি বুঝতে পারে বাবা-মা তারকা?

জয়দীপ আরও জানতে চান, তৈমুর ও জেহ কি বুঝতে পারে যে তাদের বাবা-মা বলিউডের জনপ্রিয় অভিনেতা? উত্তরে সইফ বলেন, “আমি নিশ্চিত নই। একবার তৈমুর একটা স্কুল নাটকে অভিনয় করছিল। ও বলল, ‘আব্বা, আমার খুব ভয় করে, আমি মঞ্চে কারও সামনে ডায়ালগ বলতে পারব না।’ তখন কেউ একজন বলল, ‘তুমি তো এত ভালো বলো, এত লাইন মুখস্থ রাখো!’ মনে হয় ও ছোটবেলা থেকেই এটা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে। আমি চাই ও বুঝুক, আমরা খুব সাধারণ, সহজ মানুষ। এটা একটা সুন্দর পেশা, তবে নিজেকে নিয়ে কখনও বেশি ভাবা উচিত নয়।”

 ‘জুয়েল থিফ’ নিয়ে কী বলছে দর্শক?

এদিকে সইফ ও জয়দীপ অভিনীত ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’ ২৫ এপ্রিল মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। তবে দর্শকদের বিশেষ মুগ্ধ করতে পারেনি ছবিটি। একাধিক সমালোচনায় ছবিকে বলা হয়েছে ‘ভুলে যাওয়ার মতো একটি হাইস্ট ড্রামা’। যেখানে সইফের চরিত্রকে মনে হয়েছে প্রাণহীন, আর জয়দীপ চেষ্টা করেও পুরোপুরি প্রভাব ফেলতে পারেননি। ছবির শেষে লেখা ‘The Heist continues’ দেখে অনেকেই বলছেন, “এই আত্মবিশ্বাসের জন্য নির্মাতাদের প্রশংসা প্রাপ্য।”


```