Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ওঁর কোনও শত্রু থাকতে পারে, আমি বিশ্বাস করি না, বললেন সইফের স্টাইলিস্ট অভিষেক রায়

সইফ আলি খান হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, ৬ বার তাঁর ওপর হামলা করা হয় ছুরি দিয়ে। তার মধ্যে দুটি আঘাত অত্যন্ত গুরুতর। অস্ত্রোপচার চলছে। যদিও তিনি স্থিতিশীল বলে জানা গিয়েছে। মুম্বইয়ের বান্দ্রায় সইফের আবাসনেই এই মারাত্মক ঘটনা ঘটেছে।

ওঁর কোনও শত্রু থাকতে পারে, আমি বিশ্বাস করি না, বললেন সইফের স্টাইলিস্ট অভিষেক রায়

সইফ-অভিষেক

শেষ আপডেট: 16 January 2025 12:05

দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খান (Saif ali khan) হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, ৬ বার তাঁর ওপর হামলা করা হয় ছুরি দিয়ে। তার মধ্যে দুটি আঘাত অত্যন্ত গুরুতর। অস্ত্রোপচার চলছে। যদিও তিনি স্থিতিশীল বলে জানা গিয়েছে। মুম্বইয়ের বান্দ্রায় সইফের আবাসনেই এই মারাত্মক ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালের এমন এক দুঃসংবাদে শুরু হল দিন। ঘুম থেকে উঠেই খবর পাওয়ার পরে স্তম্ভিত ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। সইফ আলি খানের ব্যক্তিগত স্টাইলিস্ট এবং ডিজাইনার তিনি। খবর পাওয়ামাত্রই একের পর এক ফোন করে গিয়েছেন সইফের আপ্তসহায়ককে। সইফের সঙ্গে পেশাগত সম্পর্ক হয়ে উঠেছে একান্ত ব্যক্তিগত। অভিষেককে ফোনে ধরা হলে, তিনি বলেন, ‘খবরটি পেয়ে, আমি চুপচাপ বসেছিলাম কয়েক মিনিট’। তারপর বললেন, ‘আমার কথা হয়েছে, সইফের টিমের সঙ্গে, এখন অবস্থা খানিক স্থিতিশীল, আরও কয়েক ঘন্টার অস্ত্রোপচার চলবে,’

সইফ প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিষেক, বলেন, ‘ও এমন একজন মানুষ, এত ভদ্র, এত বিনম্র, ওর কোনও শত্রু থাকতে পারে, আমি বিশ্বাস করি না। পুলিশি তদন্ত চলছে, আশা করি, অপরাধী খুব শীঘ্রই ধরা পড়বে।’

View this post on Instagram

A post shared by Roy Abhisek (@rabhisek)

হাসপাতাল সূত্রে খবর, একাধিক জায়গায় আঘাত লেগেছে অভিনেতার। অস্ত্রোপচার করা হবে। সইফের হাতে, গলায় এবং পিঠে চোট লেগেছে। তবে সবথেকে বেশি চিন্তা পিঠের চোট নিয়ে। কারণ মেরুদণ্ডের খুব কাছেই কিছু ধারাল জিনিস গেঁথে ছিল বলে খবর। সেটির জন্য তাঁর বড় ক্ষতি হতে পারে। স্থিতিশীল হলেও সইফের বিপদ কাটেনি বলেই জানানো হয়েছে।

কিন্তু নিজের বাড়িতেই কীভাবে হামলার শিকার হলেন তিনি? এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে কেউ তাঁর বাড়ি, তাঁর কাছাকাছি পৌঁছে গেল? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। একাংশের মতে, বাইরের কেউ নয়, সইফের বাড়িতে থাকা বা পরিচিত কেউ এই কাজ করতে পারেন। কারণ অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তির অত রাতে তাঁদের আবাসনে ঢুকে এই ঘটনা ঘটানো কতটা সম্ভব তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

পুলিশ অবশ্য এখনও এই ঘটনার প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তাই ঘটনাটি চুরি বা ডাকাতির উদ্দেশে ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়।


```