Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সইফের ওপর ছুরি হামলা: ধৃতের সিম কার্ডের সঙ্গে বাংলার গ্রামের যোগ, যা আবার বাংলাদেশ লাগোয়া

প্রায় ৭ মাস আগে ভারতে অনুপ্রবেশের পর বাংলায় আশ্রয় নেন শরিফউল। সেই সময়ই খুকুমণি জাহাঙ্গির শেখ নামে একজনের আধার কার্ড ব্যবহার করে সিম কেনেন তিনি।

সইফের ওপর ছুরি হামলা: ধৃতের সিম কার্ডের সঙ্গে বাংলার গ্রামের যোগ, যা আবার বাংলাদেশ লাগোয়া

সইফ ও শরিফুল

শেষ আপডেট: 23 January 2025 18:34

দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খানের ওপর ছুরি হামলায় গ্রেফতার করা হয়েছে শরিফউল ইসলামকে। তাঁকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে, পশ্চিমবঙ্গের এক বাসিন্দার নামে আধার কার্ড ব্যবহার করে ভারতের সিম কিনেছিলেন। যার মাধ্যমে বাংলাদেশে নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি।

তদন্তকারীদের সূত্রে খবর, প্রায় ৭ মাস আগে ভারতে অনুপ্রবেশের পর বাংলায় আশ্রয় নেন শরিফউল। সেই সময়ই খুকুমণি জাহাঙ্গির শেখ নামে একজনের আধার কার্ড ব্যবহার করে সিম কেনেন তিনি। যিনি বড় আন্দুলিয়ার বাসিন্দা। পরে বাংলার ঠিকানা ব্যবহার করে আধার কার্ড তৈরির চেষ্টা করেন। কিন্তু সফল হননি। শেষে কাজের খোঁজে মুম্বই চলে যান শরিফুল। বাণিজ্যনগরীতেই বিভিন্ন হোটেলে পরিচারকের কাজ করতে থাকেন। 

পাশাপাশি এও প্রাথমিক ভাবে জানা গেছে, নদিয়া সীমান্ত নয় বরং মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন শরিফুল। নদিয়ার পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানান, বড় আন্দুলিয়া এবং চাপড়ার বেশিরভাগ মানুষই মুম্বইয়ে শ্রমিক হিসেবে কাজ করেন।

স্বচ্ছ জলের জন্য ডাউকি নদী পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ভারত-বাংলাদেশ সীমান্তে পাহাড় থেকে সমতলে প্রবেশ করে ডাউকি নদী। সেখানে নদীখাত কয়েক কিলোমিটার চওড়া। বর্ষায় নদীতে প্রবল জলোচ্ছাস থাকায় এই এলাকা প্রায় অরক্ষিত থাকে।

বছরের অন্য সময়ে বিএসএফ সেখানে নজরদারি চালালেও বিস্তীর্ণ অরক্ষিত এলাকা চোরাচালান ও অনুপ্রবেশের স্বর্গরাজ্য। সেখানেই বিনা বাধায় সীমান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারেন ভারত ও বাংলাদেশের পর্যটকরা। শরিফুলও সেই সুযোগটাই নিয়েছিলেন। জানতেন, দুই দেশের সীমান্তরক্ষী বিএসএফ ও বিজিবির সদস্যদের চোখে ধুলো দেওয়া যাবে। 


```