Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

গায়ের রঙের সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক নেই, দু'কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিলেন সাই পল্লবী

দ্য ওয়াল ব্যুরো: কালো মেয়েদের নিয়ে এ দেশের বহু মানুষের চিন্তার শেষ নেই। গায়ের রংকে মাপকাঠি করে সৌন্দর্যের সংজ্ঞা নির্মাণ বহু যুগ ধরে চলছে এ দেশে তথা এই উপমহাদেশে। আর সেই সুযোগেই বহু বছর ধরে জাঁকিয়ে ব্যবসা করছে ফেয়ারনেস ক্রিমগুলি। নানা রকম ম

গায়ের রঙের সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক নেই, দু'কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিলেন সাই পল্লবী

শেষ আপডেট: 22 April 2019 13:27

দ্য ওয়াল ব্যুরো: কালো মেয়েদের নিয়ে এ দেশের বহু মানুষের চিন্তার শেষ নেই। গায়ের রংকে মাপকাঠি করে সৌন্দর্যের সংজ্ঞা নির্মাণ বহু যুগ ধরে চলছে এ দেশে তথা এই উপমহাদেশে। আর সেই সুযোগেই বহু বছর ধরে জাঁকিয়ে ব্যবসা করছে ফেয়ারনেস ক্রিমগুলি। নানা রকম মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, গায়ের রং ফর্সা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপনী প্রচার চালাচ্ছে তারা। আর বারবার নানা ভাবে প্রমাণ করছে, মেয়ে যতই প্রতিভাবান হোক না কেন, এ সমাজ তথাকথিত সেই ফর্সা হওয়ার ভাবনা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। তাই ফেয়ারনেস ক্রিমের সঙ্গে ট্যাগ লাইন থাকে, ফর্সা হলে বাড়ে আত্মবিশ্বাস। কিন্তু এমনটা একেবারেই বিশ্বাস করেন না তামিল অভিনেত্রী সাই পল্লবী। তবে পেশার জায়গায় প্রায়ই বিশ্বাসের সঙ্গে সমঝোতা করে নিতে হয় অভিনেতাদের। পল্লবী ব্যতিক্রমী হলেন। তৈরি করলেন উদাহরণ। ফেয়ারনেস ক্রিমের দু'কোটি টাকার বিজ্ঞাপনী প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি। প্রতিনিয়ত প্রচার চলছে, বাজারে বিক্রি হওয়া নানা ফেয়ারনেস ক্রিম ও প্রসাধনী মাখলেই মহিলারা হয়ে উঠবেন অনন্যা। বিজ্ঞাপনের মধ্য দিয়ে এমন প্রচার করতে দেখা যায় একাধিক প্রথম সারির নায়িকাকেও। তাঁদের চোখ দিয়েই সফেদ বরন, সুন্দরী হয়ে ওঠার স্বপ্ন দেখেন সাধারণ মহিলারা। বিশ্বাস করেন, গায়ের রঙই সাফল্যের মাপকাঠি। কিন্তু এই গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে নারাজ সাই পল্লবী। তামিল, তেলুগু এবং মালয়লম ছবির জনপ্রিয় এই অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, গায়ের রঙের সঙ্গে আত্মবিশ্বাস সম্পর্কিত-- এমন কোনও প্রচার করবেন না তিনি। জানা গিয়েছে, একটি ফেয়ারনেস ক্রিমের ব্র্যান্ড তাঁকে ২ কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু অভিনেত্রী সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। জানা গিয়েছে, ফর্সা হওয়ার ধারণায় কোনও দিনই বিশ্বাসী নন এই দক্ষিণী অভিনেত্রী। এমনকী ছবিতেও যতটুকু প্রয়োজন, ততটুকুই মেক-আপ করেন। যার জন্য ইন্ডাস্ট্রিতে বিশেষ সুনামও রয়েছে সাইয়ের। তাঁর মতে, প্রত্যেক মানুষের মধ্যে সৌন্দর্য লুকিয়ে আছে। মেক-আপ দিয়ে তা ঢেকে রাখার প্রয়োজন নেই। বরং নিজের আসল রূপই মেলে ধরা উচিত। প্রেমম, কালি, ফিদার মতো সুপারহিট দক্ষিণী ছবির নায়িকার এমন সিদ্ধান্ত নেট-দুনিয়ায় প্রভূত প্রশংসা কুড়োচ্ছে। তবে পল্লবীই এই প্রথম নন। এর আগেও ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করায় ‘না’ করেছিলেন নন্দিতা দাস, তাপসী পান্নু, অভয় দেওলের মতো বলিউড তারকারা। জানিয়েছিলেন, ফর্সা হওয়ার বার্তা তাঁরা দেবেন না। মহিলাদের গায়ের রংকে প্রাধান্য দেওয়ার বর্ণবৈষম্যকে এবং সেই বৈষম্যকে কেন্দ্র করে ফেয়ারনেস ক্রিমের ব্যবসা বাড়ানোর এই আবহমান অভ্যেস রুখে দেওয়ার তালিকায় তাঁদের সঙ্গে নাম যোগ হল সাহসী পল্লবীরও।

```