Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'জীবন নিজেই একটা তীর্থক্ষেত্র', সাই পল্লবীর অমরনাথ যাত্রায় গভীর উপলব্ধি

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী (sai pallavi posts about amarnath yatra) জেনারেশন ওয়াইয়ের অনেকের চোখেই স্বপ্নের নায়িকা অর্থাৎ চলতি শব্দে যাকে 'ক্রাশ' বলা হয়। তবে নিজে এই প্রজন্মের তারকা হয়েও ব্যক্তিগত জীবনকে সহজে বাইরে আ

'জীবন নিজেই একটা তীর্থক্ষেত্র', সাই পল্লবীর অমরনাথ যাত্রায় গভীর উপলব্ধি

শেষ আপডেট: 16 July 2023 12:29

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী (sai pallavi posts about amarnath yatra) জেনারেশন ওয়াইয়ের অনেকের চোখেই স্বপ্নের নায়িকা অর্থাৎ চলতি শব্দে যাকে 'ক্রাশ' বলা হয়। তবে নিজে এই প্রজন্মের তারকা হয়েও ব্যক্তিগত জীবনকে সহজে বাইরে আসতে দিতে চান না অভিনেত্রী। অন্যান্য তারকাদের মতো ঘনঘন রিলস বানানো বা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর চেয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি স্বচ্ছন্দ্য সাই পল্লবী।

সম্প্রতি পরিবারের সঙ্গেই অমরনাথ যাত্রায় গিয়েছিলেন পল্লবী। সেই ভ্রমণেরই নানা ঝলক উঠে এল ইনস্টাগ্রামের পাতায় (sai pallavi posts about amarnath yatra)। অমরনাথের নানা মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে আপলোড করে পল্লবী একটি লম্বা ক্যাপশন লিখেছেন।

সাইয়ের কথায়, 'আমি কখনোই নিজের একান্ত ব্যক্তিগত ভাবনাগুলি ভাগ করে নিতে স্বচ্ছন্দ্য নই, তবে এই ভ্রমণের বিষয়ে আমি কিছু কথা লিখতে চাই।' ঠিক এমন একটা ভ্রমণের জন্যই যেন তিনি দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন, বক্তব্য পল্লবীর।

অমরনাথের দুর্গম রাস্তায় চলতে চলতে বয়স্ক মা বাবাকে শ্বাসের কষ্ট পেতে দেখে মনে মনে ঈশ্বরকেই প্রশ্ন করছিলেন অভিনেত্রী, 'তুমি এত দূরে কেন?' তবে সহযাত্রীদের ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে একে অপরকে সাহায্য করতে দেখেই নিজের প্রশ্নের উত্তর পান সাই। অমরনাথের চড়াই উৎরাই পথ যেন জীবনে চলার পথের শিক্ষাই দেয়, বক্তব্য, আত্মদর্শনে মগ্ন সাই পল্লবীর। পাশাপাশি, সেনাবাহিনীর যে কর্মীরা তীর্থ যাত্রীদের সহায়তা করছিলেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন পল্লবী।

অভিনেত্রীর এই আত্মদর্শন মন ছুঁয়েছে নেটিজেনদের। একজন তারকা হয়েও জীবনকে অন্যরকম আঙ্গিকে দেখার এই বিষয়টি সাই পল্লবীর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দিল, বক্তব্য নেটিজেনদের। অভিনেত্রীর মনের সৌন্দর্য তাঁর বাহ্যিক সৌন্দর্যকে যেন কয়েকগুণ বাড়িয়ে দিল, মনে করছেন সাই পল্লবীর অনুরাগীরা।

আমাকে বলা হয়েছিল আমি ভাল মা হতে পারব না, শ্রেষ্ঠত্ব বিষয়টা আসলে অতিরঞ্জিত: আলিয়া ভাট


```