Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিচ্ছেদের ছায়া পড়েছিল জীবনেও, করিনা-প্রসঙ্গে মুখ খুললেন শাহিদ

দ্য ওয়াল ব্যুরো: করিনার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ নিয়ে এত দিন পরে মুখ খুললেন শাহিদ কাপুর। জানালেন, সেই পর্বটা তাঁর জীবনের এক অন্যতম দুঃসময় ছিল। বহুমুখী প্রতিভাসম্পন্ন এই অভিনেতা একটি শো-এ মুখোমুখি হন করিনা-প্রসঙ্গের। এড়িয়ে না গিয়ে মুখ খোলেন

বিচ্ছেদের ছায়া পড়েছিল জীবনেও, করিনা-প্রসঙ্গে মুখ খুললেন শাহিদ

শেষ আপডেট: 11 October 2018 08:02

দ্য ওয়াল ব্যুরো: করিনার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ নিয়ে এত দিন পরে মুখ খুললেন শাহিদ কাপুর। জানালেন, সেই পর্বটা তাঁর জীবনের এক অন্যতম দুঃসময় ছিল। বহুমুখী প্রতিভাসম্পন্ন এই অভিনেতা একটি শো-এ মুখোমুখি হন করিনা-প্রসঙ্গের। এড়িয়ে না গিয়ে মুখ খোলেন শাহিদ। ক্যামেরার সামনে এই প্রথম। তিনি জানান, বিচ্ছেদ হয়েছিল এক দিনে। কিন্তু খারাপ সময় তাঁর পিছু ছাড়েনি বহু দিন। চলতি বছরেই দর্শক তাঁকে পদ্মাবত এবং বাত্তিগুল মিটার চালু সিনেমায় অভিনয় করতে দেখেছেন। সম্প্রতি পডকাস্টে টেক টু শো-তে অনুপমা চোপড়া এবং রাজীব মাসান্দের মুখোমুখি হয়ে তাঁর আর করিনার সম্পর্কের বিষয়ে কথা বলেন শাহিদ। তাঁর মনে হয়, বিচ্ছেদের ঠিক পরে-পরে, তাঁর ছবিগুলির বক্সঅফিস সাফল্য যতটা আসা উচিত ছিল, ততটা আসেনি। হায়দার, উড়তা পঞ্জাবের মত ছবিগুলিতে তিনি অনেক বেশি সাফল্য আশা করেছিলেন। শাহিদ আরও বলেন, করিনার সঙ্গে জব উই মেট সিনেমার শ্যুটিং চলাকালীন তাঁদের ব্রেক-আপ হওয়ায় তার প্রভাব পড়েছিল ছবিতেও। শাহিদের আগামী সিনেমা, দক্ষিণী ছবির রিমেক অর্জুন রেড্ডি-তে কিয়ারা আডবাণীর সঙ্গে দেখা যাবে তাকে। দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে এখন সুখী গৃহকোণে, স্ত্রী মীরা ও দুই সন্তান জৈন এবং মিশার সঙ্গে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন শাহিদ।

```