Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেটগালায় শাহরুখের হাত ধরে উঠে আসবে এক টুকরো বাংলা? সব্যসাচী দিলেন বড় ইঙ্গিত

সব্যসাচী বাংলার ছেলে। তাঁর পোশাকে বাঙালিয়ানা থাকবেই। মেট গালার মঞ্চে তিনি শাহরুখকে সাজাবেন। সেখানেও কি দেখা যাবে বাংলার ছোঁয়া? তা যদি হয়, তবে তা নিঃসন্দেহে স্বতন্ত্র।

মেটগালায় শাহরুখের হাত ধরে উঠে আসবে এক টুকরো বাংলা? সব্যসাচী দিলেন বড় ইঙ্গিত

বাঙালিবাবু শাহরুখ খান?

শেষ আপডেট: 5 May 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো: মেটগালা মানেই অদ্ভুত সব পোশাক। নানা ধরনের কাটাছেঁড়া চলে সেখানে। যে যত 'অদ্ভুতুড়ে' পোশাক পরবেন সেটাই হয়ে দাঁড়ায় ট্রেন্ড। এই প্রথম বার মেট গালায় অংশ হতে চলেছেন শাহরুখ খান। তিনি কী পরবেন তা নিয়ে আলোচনার শেষ নেই। সূত্র জানাচ্ছে, ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সাজেই সাতে চলেছেন তিনি। তবে চমকের এখানেই শেষ নয়! এ দিন সকালে সব্যসাচীর ইনস্টা হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে, যা দেখে বাঙালি-মন উচ্ছ্বসিত! সব্যসাচী লিখেছেন, 'কিং খান, বাংলার বাঘ'। প্রশ্ন উঠেছে, তবে কি মেটগালার মঞ্চে পুরোদস্তুর বাঙালি বাবু সেজে আসবেন শাহরুখ খান? 

সব্যসাচী বাংলার ছেলে। তাঁর পোশাকে বাঙালিয়ানা থাকবেই। মেট গালার মঞ্চে তিনি শাহরুখকে সাজাবেন। সেখানেও কি দেখা যাবে বাংলার ছোঁয়া? তা যদি হয়, তবে তা নিঃসন্দেহে স্বতন্ত্র। এর আগে ভারতীয় পোশাকে অনেকেই গিয়েছেন মেট গালার মঞ্চে। তুলে ধরেছেন দেশীয় ঐতিহ্য। কিন্তু পুরোদস্তুর বাঙালি সাজে! এ ঘটনা বিরল। 

৫ মে অর্থাৎ আজ নিউইয়র্কে বসছে আসর। ভারতীয় সময়, ৬ মে রাত সাড়ে ৩টের সময় অনুষ্ঠানটি শুরু হবে। মেট গালার অফিশিয়াল লাইভস্ট্রিম ও ভগ (Vogue)-এর ডিজিটাল প্ল্যাটফর্ম (ইউটিউবও)-এ দেখা যাবে। এই নিয়ে পঞ্চমবার লাইভস্ট্রিমের ব্যবস্থা করছে ভগ।

এবার লাইভস্ট্রিম হোস্ট করবেন অভিনেত্রী-প্রযোজক লা লা অ্যান্টনি, কমেডিয়ান ইগো নওদিম এবং গায়িকা-অভিনেত্রী তেয়ানা টেইলর। ভারতের দর্শকরা ৬ মে, মঙ্গলবার রাত সাড়ে ৩টের সময় ভগ-এর ইউটিউব চ্যানেলে গোটা অনুষ্ঠান দেখতে পাবেন।


```