Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পর্দার 'বামাক্ষ্যাপা' পরিচালকের চেয়ারে, চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম নিয়ে আসছেন সব্যসাচী

দীর্ঘ দিন বামাক্ষ্যাপা ও রামপ্রসাদ সেনের চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। ‘মহাপীঠ তারাপীঠ’-এর পর পর্দায় আর সেভাবে দেখা যায়নি তাঁকে।

পর্দার 'বামাক্ষ্যাপা' পরিচালকের চেয়ারে, চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম নিয়ে আসছেন সব্যসাচী

ফাইল চিত্র

শেষ আপডেট: 28 November 2024 11:18

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দিন বামাক্ষ্যাপা ও রামপ্রসাদ সেনের চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। ‘মহাপীঠ তারাপীঠ’-এর পর পর্দায় আর সেভাবে দেখা যায়নি তাঁকে। চরিত্রের জন্য বাস্তবের বহু সাধকের সঙ্গে মিশেছেন। অনেক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, সাধকের জীবনযাপন দেখেছেন কাছ থেকে। তবে এখনও কোনও রীতিতে বিশ্বাসী নন অভিনেতা। বরং তিনি বিশ্বাস করেন মহাজাগতিক শক্তিতে। অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন কবে আবার পর্দায় তাঁর দেখা মিলবে? 

পর্দায় দেখা না মিললেও তাঁকে দেখা যাবে পরিচালকের চেয়ারে। শর্টফিল্ম ‘নিষ্পত্তি’ নিয়ে এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হতে চলেছেন তিনি। স্বরচিত গল্প এবং পরিচালিত এই ছবি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সব্যসাচী। জেনে নেওয়া যাক শর্টফিল্ম ‘নিষ্পত্তি’-র বিষয়ে। 

১৯ মিনিটের ছবি তৈরি করে ফেলেছেন অভিনেতা তথা লেখক। সঙ্গী করেছেন তিন বন্ধুকে। যে তালিকায় অভিনেত্রী পায়েল দে-ও রয়েছেন। 'রামপ্রসাদ' ধারাবাহিকে একসঙ্গে দেখা যায় সব্যসাচী চৌধুরী এবং পায়েল দেকে। 'মা কালী'র চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল দে। 'রামপ্রসাদ'-এর চরিত্রে দেখা গিয়েছিল সব্যসাচী চৌধুরীকে। 

সব্যসাচীদের চ্যানেল ‘ন্যাড়া ছাদের গপ্পো’ বেশ জনপ্রিয়। এক-দেড় বছর ধরে সেই চ্যানেলের একাধিক অডিও স্টোরি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। তার মধ্যে বহু ভিডিও জনপ্রিয়। দর্শক-অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের সেই সব ছবিতে। সেখান থেকেই শর্টফিল্ম ‘নিষ্পত্তি’ তৈরির ভাবনা এসেছে বলেই জানিয়েছেন সব্যসাচী। তবে এই ছবি তৈরির পিছনে কোনও চলচ্চিত্র উৎসবে অংশগ্রহন করার উদ্দেশ্য ছিল না। তবে এবার সেই স্বল্পদৈর্ঘের ছবি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ইন্ডিয়ান শর্ট ফিল্মস বিভাগে মনোনীত হয়েছে।


```