Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঐন্দ্রিলার মৃত্যুতে ভেঙে পড়েছেন সব্যসাচী, ডিঅ্যাক্টিভেট করলেন ফেসবুক প্রোফাইল

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধেবেলাই ঐন্দ্রিলার (Aindrila Sharma) শারীরিক অবস্থা নিয়ে লেখা বিগত কয়েকদিনের সমস্ত পোস্ট মুছে দিয়েছিলেন ফেসবুক থেকে। তখনই অনেকেই আশঙ্কা করেছিলেন যে প্রিয় মানুষটাকে আর বোধহয় ফিরিয়ে আনতে পারলেন না সব্যসাচী (Sabyasa

ঐন্দ্রিলার মৃত্যুতে ভেঙে পড়েছেন সব্যসাচী, ডিঅ্যাক্টিভেট করলেন ফেসবুক প্রোফাইল

শেষ আপডেট: 20 November 2022 10:01

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধেবেলাই ঐন্দ্রিলার (Aindrila Sharma) শারীরিক অবস্থা নিয়ে লেখা বিগত কয়েকদিনের সমস্ত পোস্ট মুছে দিয়েছিলেন ফেসবুক থেকে। তখনই অনেকেই আশঙ্কা করেছিলেন যে প্রিয় মানুষটাকে আর বোধহয় ফিরিয়ে আনতে পারলেন না সব্যসাচী (Sabyasachi Chowdhury)। আর এদিন দুপুর ১২টা ৫৯ মিনিটে ঐন্দ্রিলার মৃত্যুর পর রীতিমতো ভেঙে পড়েছেন অভিনেতা। এমনকি ফেসবুক প্রোফাইলটিও (facebook profile) ডিঅ্যাক্টিভেট (deactivate) করে দিয়েছেন।

ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তির পর তাঁর খোঁজখবর পাওয়ার জন্য এতদিন ধরে সব্যসাচীর ফেসবুক প্রোফাইলেই নজর রাখতেন অনুরাগীরা। ঐন্দ্রিলাকে হাসপাতালে ভর্তি করার কথা, তাঁর শারীরিক অবস্থার আপডেট- সমস্ত কিছুই মাঝেমধ্যে সকলের সঙ্গে ভাগ করে নিতেন তিনি।

তবে এই প্রথম নয়, ২০২১ সালে যখন দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হয়ে ঐন্দ্রিলা দিল্লি গেলেন, তখনও তাঁর সঙ্গে ছিলেন এই অভিনেতা। কেমোথেরাপি হওয়ার কথা, ঐন্দ্রিলার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার কথা সমস্ত কিছুর আপডেট পাওয়া যেত সব্যসাচীর প্রোফাইলেই।

কিন্তু আজ ঐন্দ্রিলার জীবনযুদ্ধ শেষ হতেই ভেঙে পড়েছেন সব্যসাচী। তাঁর কাছের বন্ধু অভিনেতা সৌরভ দাস এখন বিদেশে শ্যুটিং করছেন। দূর থেকেই তিনি খোঁজখবর রাখছেন বন্ধুর। জানা গেছে, হাসপাতালের ভিতর একেবারে একা বসে আছেন তিনি। কারও সঙ্গেই তেমন কথা বলছেন না। ঐন্দ্রিলা ও সব্যসাচী- দু'জনের পরিবারের লোকজনই এখন হাসপাতালে আছেন।

দীর্ঘ লড়াই শেষ, সব্যসাচীকে একা করে বিদায় নিলেন ঐন্দ্রিলা!


```