Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তুমি আমাকেও ভালবেসেছ, পরিবার কেন ছাড়ছ?', উত্তমকে অভিমানের সুরে বলেন সাবিত্রী

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার, যাঁকে ঘিরে এক সময় অগণিত নারী স্বপ্ন বুনেছিলেন। বাংলা সিনেমার স্বর্ণযুগের আইকন তিনি।

'তুমি আমাকেও ভালবেসেছ, পরিবার কেন ছাড়ছ?', উত্তমকে অভিমানের সুরে বলেন সাবিত্রী

উত্তম কুমার - সাবিত্রী চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 11 April 2025 19:26

দ্য ওয়াল ব্যুরো: বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার, যাঁকে ঘিরে এক সময় অগণিত নারী স্বপ্ন বুনেছিলেন। বাংলা সিনেমার স্বর্ণযুগের আইকন তিনি। পর্দায় তাঁর উপস্থিতি মানেই দর্শকের হৃদয়ে এক অনন্য অনুভূতি। শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন সকলের কাছের মানুষ। সহ-অভিনেত্রীদের সঙ্গে তাঁর ছিল চমৎকার সম্পর্ক, আর প্রেমের গল্পও কম ছিল না!

উত্তম কুমার জীবনের শুরুতে গৌরী দেবীর সঙ্গে ঘর বাঁধলেও, পরবর্তীকালে তাঁর জীবনসঙ্গী হন সুপ্রিয়া দেবী। এ কথা কারও অজানা নয়। সুচিত্রা সেনের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল, তবে আরেক জনপ্রিয় অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল একেবারে অন্যরকম। সাবিত্রী দেবী নিজেই বলেছিলেন, উত্তম কুমার ছিলেন তাঁর প্রথম প্রেম। তবে এই সম্পর্ককে তাঁরা কখনো কলুষিত হতে দেননি।

তবে উত্তম কুমার ছিলেন এমন এক মানুষ, যাঁর সঙ্গে মনের কথা ভাগ করে নেওয়া যেত। তাই যখন উত্তম সংসার ছেড়ে সুপ্রিয়া দেবীর সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন, তখন সাবিত্রী চুপ থাকতে পারেননি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, খবর পেয়ে তিনি উত্তম কুমারকে নিজের বাড়িতে ডেকে পাঠান। সোজাসুজি প্রশ্ন করেন, “তুমি আমাকেও তো ভালবেসেছো, তাহলে কেন পরিবার ছাড়ছো? একজন নারীকে কাঁদিয়ে তুমি কি সত্যিই সুখে থাকতে পারবে?”

উত্তম কুমার সেই সময় হয়তো সিদ্ধান্ত বদলাতে পারেননি, শেষ পর্যন্ত সুপ্রিয়া দেবীর সঙ্গেই জীবন কাটিয়েছিলেন। কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায়ের সেই কথাগুলো আজও বাংলা সিনেমার জগতে এক আবেগঘন অধ্যায় হয়ে রয়ে গিয়েছে।


```