Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Rupankar Sreelekha: 'এবার যদি রূপঙ্করদার কিছু হয়ে যায়?' পাশে দাঁড়ালেন শ্রীলেখা

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় গান গাইতে এসেছিলেন, নজরুল মঞ্চের অনুষ্ঠানের পর সকলকে চমকে দিয়ে হঠাৎই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কেকে (Rupankar Sreelekha)। তাঁর আকস্মিক এই মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের সঙ্গীতজগত। কেকে-র মৃত্যুর পর নতুন করে বিতর্ক

Rupankar Sreelekha: 'এবার যদি রূপঙ্করদার কিছু হয়ে যায়?' পাশে দাঁড়ালেন শ্রীলেখা

শেষ আপডেট: 1 June 2022 16:03

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় গান গাইতে এসেছিলেন, নজরুল মঞ্চের অনুষ্ঠানের পর সকলকে চমকে দিয়ে হঠাৎই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কেকে (Rupankar Sreelekha)। তাঁর আকস্মিক এই মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের সঙ্গীতজগত। কেকে-র মৃত্যুর পর নতুন করে বিতর্কে জড়িয়ে পড়েছেন বাংলার গায়ক রূপঙ্কর বাগচী। কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তাঁকে এখন তুলোধনা করছে সোশ্যাল মিডিয়া। এই বিতর্কের মাঝে রূপঙ্করের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

আরও পড়ুন: সত্তর পেরিয়ে ডিলিট পেলেন হলদিয়ার লক্ষ্মণ শেঠ! কর্নাটক থেকে এল অনন্য সম্মান

শ্রীলেখা এদিন ফেসবুক পোস্টে লিখেছেন, ভগবান না করুন, এরপর রূপঙ্করদার কিছু হয়ে গেলে নিজেদের আমরা ক্ষমা করতে পারব (Rupankar Sreelekha)? সিস্টেমটা দায়ী, কোনও ব্যক্তিবিশেষ নয়। রূপঙ্করদার পিছনে পড়ে না থেকে ভাবুন কেন আমরা কেকে-কে হারালাম। কেন গান করতে করতে তাঁর শরীর খারাপ লাগছিল।

এসবের জন্য আবার যেন কেউ না ভাবেন যে রূপঙ্কর তাঁর ঘনিষ্ঠ, সেকথাও মনে করিয়ে দিয়েছেন শ্রীলেখা (Rupankar Sreelekha)।

ফেসবুক পোস্টে নেটিজেনদের উদ্দেশে শ্রীলেখার প্রশ্ন, কেউ কোনওদিন কারও সম্পর্কে কিছু বলেননি তো? সবাই এত মহৎ? আমরা সবাই এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ওঁদের পরিবারের কথা ভাবুন একটু। ট্রোলিং বন্ধ করে ওঁকে ক্ষমা করে দিন। ট্রোলিংয়ে মারাত্মক মানসিক চাপের সৃষ্টি হয়। একটু সহানুভূতিশীল হোন।

মঙ্গলবার কলকাতায় কেকে-র অনুষ্ঠানের দিন রূপঙ্কর বাগচী ফেসবুক লাইভে এসে বলেছিলেন ‘হু ইজ কেকে? আমরা ওঁর থেকেও ভাল গাই।’ রূপঙ্করের এই মন্তব্যের কয়েকঘণ্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কেকে। জনতার দরবারে খলনায়ক হয়ে পড়েন রূপঙ্কর। তিনি অবশ্য জানিয়েছেন কেকে-র মৃত্যুতে তিনি শোকাহত। তাঁকে ব্যক্তিগতভাবে কিছুই তিনি বলতে চাননি। বাংলা গান, বাংলা সাহিত্যের পক্ষে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু রূপঙ্করের সেসব কথা আর কেউ শুনছেন না। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে তাঁর প্রতি বিদ্বেষে।

এদিকে কেকে-র অনুষ্ঠানে নজরুল মঞ্চের ভিড়, তা নিয়ন্ত্রণের ত্রুটি, বন্ধ হয়ে থাকা এসি- নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। অনুষ্ঠান চলাকালীন কেকে অসুস্থ বোধ করছিলেন, ঘামছিলেন দরদর করে। এই মৃত্যুর জন্য নজরুল মঞ্চের ব্যবস্থাপনাই দায়ী বলে মনে করছেন অনেকে।


```