Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Runway 34: অজয়-অমিতাভের দুর্ধর্ষ ডুয়েল! মুক্তির আগেই সেরার তকমা পেল রানওয়ে ৩৪

দ্য ওয়াল ব্যুরো: অজয় দেবগন পরিচালিত এবং প্রযোজিত ছবি রানওয়ে ৩৪ (Runway 34) মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল। ছবির ট্রেলার ইতিমধ্যে দর্শকদের মাঝে উৎসাহের সৃষ্টি করেছে। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং অজয় দেবগনের (Ajay Devgn) যুগলবন্দি পর

Runway 34: অজয়-অমিতাভের দুর্ধর্ষ ডুয়েল! মুক্তির আগেই সেরার তকমা পেল রানওয়ে ৩৪

শেষ আপডেট: 25 April 2022 17:53

দ্য ওয়াল ব্যুরো: অজয় দেবগন পরিচালিত এবং প্রযোজিত ছবি রানওয়ে ৩৪ (Runway 34) মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল। ছবির ট্রেলার ইতিমধ্যে দর্শকদের মাঝে উৎসাহের সৃষ্টি করেছে। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং অজয় দেবগনের (Ajay Devgn) যুগলবন্দি পর্দায় দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা। তবে মুক্তির আগেই ছবিটির প্রথম রিভিউ প্রকাশ্যে এল।

Runway 34

আরও পড়ুন: জুকারবার্গ খুলতে চলেছেন দোকান! কী থাকবে সেখানে?

সেন্সর বোর্ডের একজন সদস্য উমের সান্ধু ছবিটি দেখে নিজের মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেই রিভিউ পড়ে দর্শকরা আরও উচ্ছ্বসিত। বলা বাহুল্য তাঁদের আগ্রহ আরও বেড়ে গেছে (Runway 34)। এখন শুধু বড়পর্দায় রানওয়ে ৩৪ মুক্তির অপেক্ষা।

Runway 34

উমের সান্ধু অমিতাভ, অজয়ের রানওয়ে ৩৪-কে পাঁচের মধ্যে চারটি স্টার দিয়েছেন। সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন 'রানওয়ে ৩৪ ভারতে তৈরি অন্যতম সেরা ছবি। এই ছবির ভাবনা, কনসেপ্টের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। সেই সঙ্গে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের দুই লেজেন্ডের অভিনয়কেও। অমিতাভ বচ্চন এবং অজয় দেবগন দুজনেই 'দুর্ধর্ষ' অভিনয় করেছেন বলে জানিয়েছেন তিনি (Runway 34)।

Runway 34

পাশাপাশি রানওয়ে ৩৪-এর ক্লাইম্যাক্স নিয়েও কথা বলেছেন সেন্সর বোর্ডের ওই সদস্য। তিনি জানিয়েছেন এই ছবির শেষটায় যে ক্লাইম্যাক্স রয়েছে তা অভাবনীয়। যে কোনও দর্শককেই তা ছিটকে দিতে বাধ্য। সবশেষে হলে গিয়ে এই ছবি অবশ্যই দেখার পরামর্শ সকলকে দিয়েছেন সান্ধু।

Runway 34

অমিতাভ, অজয় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। ছবিটি মূলত একটি বাস্তব বিমান রহস্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এখানে অজয় দেবগণ পাইলট ক্যাপটেন বিক্রান্ত খান্নার ভূমিকায় রয়েছেন। বিক্রান্ত খান্নার বিমানই আন্তর্জাতিক এক এয়ারপোর্ট থেকে আকাশে ওড়ার পর রহস্যে মুড়ে গিয়েছিল। সেই বিমানের সঙ্গে ঠিক কী হয়েছিল নিশ্চিত করে কেউ বলতে পারেন না। সেই গল্পই পর্দায় তুলে ধরছে ‘রানওয়ে ৩৪’।

দেখুন ছবিটির ট্রেলার (Runway 34):

https://youtu.be/rGv8CIkQp_g

সেদিন আকাশে মেঘের আড়ালে ঢেকে যাওয়া বিমানের সঙ্গে ঠিক কী হয়েছিল সেই সত্য অনুসন্ধান করছেন নারায়ণ বেদান্ত ওরফে অমিতাভ বচ্চন। ট্রেলারে তাঁকেও বরাবরের মতো ঝকঝকে লেগেছে। এই ছবির হাত ধরেই বলিউডে হাতেখড়ি হচ্ছে জনপ্রিয় ইউটিউবার ক্যারি মিনাতির। তাঁর দিকেও আলাদা করে নজর থাকবে।


```