Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৫০ থেকে ৬৯ হয়েছি, কতটা কষ্ট হয়েছে বলে বোঝাতে পারব না: রুক্মিণী 

জার্নিটা শুরু হয়েছিল সেই ২০১৯-এ। পরিচালক রামকমল মুখোপাধ্যায় রুক্মিণীকে জানান, বিনোদিনী দাসীর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার কথা ভাবছেন তিনি।

৫০ থেকে ৬৯ হয়েছি, কতটা কষ্ট হয়েছে বলে বোঝাতে পারব না: রুক্মিণী 

রুক্মিণী মৈত্র

শেষ আপডেট: 6 January 2025 14:23

নিজস্ব সংবাদদাতা: 'বিনোদিনী কি এত রোগা ছিলেন, শুকনো ছিলেন?'-- ঠিক এই ভাষাতেই কটাক্ষ ধেয়ে এসেছিল রুক্মিণী মৈত্রের উপর। যেদিন থেকে প্রকাশ্যে এসেছে রুক্মিণী 'বিনোদিনী'র লুক সেদিন থেকে শুনতে হয়েছে নানা কথা। সেই সমালোচনা কানে এসেছে নায়িকারও। না, মন খারাপ তিনি করেননি। এ যাবৎ মুখ খোলেননি গত চার বছর ধরে সহ্য করে আসা অমানুষিক কষ্ট। বিদ্ধ হয়েছেন শারীরিক যন্ত্রণায়। সে খবর রাখেননি কেউ। সে খবর জানতেও চাননি কেউ-ই। তবে 'দ্য ওয়াল'-এর প্রশ্নে সেই 'স্ট্রাগল' নিয়েই অকপট তিনি। 

জার্নিটা শুরু হয়েছিল সেই ২০১৯-এ। পরিচালক রামকমল মুখোপাধ্যায় রুক্মিণীকে জানান, বিনোদিনী দাসীর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার কথা ভাবছেন তিনি। এরপর থেকে প্রতিটা দিন চূড়ান্ত অধ্যবসায়, বিনোদিনীকে নিয়ে নানা বই পড়ে ছবিটা করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন রুক্মিণী। জানালেন, বিনোদিনীর সঙ্গে হওয়া অত্যাচারের কথা জানতে পেরে রাতের পর রাত চোখের পাত এক হয়নি তাঁর। বারবার মনে হয়েছে, পারবেন তো সেই যন্ত্রণা, সেই না পাওয়ার কথা ফুটিয়ে তুলতে? ওজন বাড়াতে হবে জানতেন রুক্মিণী। অথচ তিনি যে ১৯ কেজি ওজন বাড়িয়েছিলেন শুধুমাত্র এই ছবির কারণেই তা হয়তো অনেকেই ঠাওর করতে পারেননি। 

রুক্মিণী বলছিলেন, "আমি জানি এই ছবিটা করতে গিয়ে কী পরিমাণ কষ্ট আমাকে করতে হয়েছে। আমার এমনিতে ওজন ৫০ কেজি। শুধুমাত্র এই ছবির জন্য ৫০ থেকে ৬৯ হয়েছি আমি। আর এই জার্নিটাতে আমার যে কী পরিমাণ শারীরিক কষ্ট হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। একটা ছেলের জন্য ওজন কমানো বা বাড়ানো কষ্টকর হলেও হরমোনজনিত পরিবর্তন সেখানে দেখা যায় না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু হরমোনজনিত আমূল পরিবর্তন হয়। এক বছর হয়ে গিয়েছে শুটিং শেষ হয়েছে। সেই সমস্যাগুলোর সম্মুখীন আমি আজও হয়ে চলেছি।"  

তা সত্ত্বেও কটাক্ষ থামেনি। চলছে জোরকদমে। তা নিয়ে অবশ্য বিশেষ মাথাব্যথা নেই তাঁর। যোগ করলেন, "যখন নতুন ছিলাম তখন ট্রোলিং, কটাক্ষ এই সব নিয়ে মাথা ঘামাতাম, খুবই খারাপ লাগত। তবে এখন না এই সব নিয়ে আর ভাবি না। লোকে অনেক কিছুই বলবে, তবে বিনোদিনী দাসীর মতো আমিও ঠিক করেছি যে যাই বলুক না কেন আমি শুধু আমার কাজটা করে যাব, সেটা থেকে আমাকে কেউ ফেরাতে পারবে না।" 

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টার থিয়েটারের নাম বদলে রেখেছেন বিনোদিনী থিয়েটার। খবরটা পাওয়া মাত্রই আনন্দে কেঁদে ফেলেছিলেন রুক্মিণী। দ্য ওয়ালকে সে সময় তিনি বলেন, "আমি বলেছিলাম দিদিকে। উনি যে এই কাজটা এর দ্রুত ভাবে করে দেবেন আমি ভাবতেই পারিনি। ওঁকে অসংখ্য ধন্যবাদ। আমি এতো মেসেজ করেছি দিদিকে খবরটা পাওয়ার পর, শুধু ধন্যবাদই লিখে যাচ্ছি।" আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। নারীকেন্দ্রিক হাইবাজেট ছবি আর 'অক্সিমোরন' নয়, একবুক আশা নিয়ে দর্শকের জন্য অপেক্ষায় বিনোদিনী, থুড়ি রুক্মিণী। 


```