Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার টার্গেট শুধু শিবপ্রসাদ নন, নোংরা গালাগাল রাজ-রুদ্রনীল, চিত্রনাট্যকার জিনিয়াকেও!

গতকাল পোস্টে টার্গেট ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অশ্লীল, অকথ্য, কুরুচিকর সেই স্ক্রিনশটটি পোস্ট করেছিলেন শিবপ্রসাদের স্ত্রী ও চিত্রনাট্যকার জিনিয়া সেন।

এবার টার্গেট শুধু শিবপ্রসাদ নন, নোংরা গালাগাল রাজ-রুদ্রনীল, চিত্রনাট্যকার জিনিয়াকেও!

রুদ্রনীল-শিবপ্রসাদ-জিনিয়া ও রাজ।

শেষ আপডেট: 8 January 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: গতকাল পোস্টে টার্গেট ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অশ্লীল, অকথ্য, কুরুচিকর সেই স্ক্রিনশটটি পোস্ট করেছিলেন শিবপ্রসাদের স্ত্রী ও চিত্রনাট্যকার জিনিয়া সেন। প্রচ্ছন্ন হুমকি লেখা ছিল ভুলে ভরা ফোনেটিক্স ইংরেজি ভাষায়। যা লেখা, তার মানে এই—শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে, দেবের ছবি রিলিজের একই দিনে, উইন্ডোজের কোনও ছবি রিলিজ করা যাবে না। না হলে অবস্থা খারাপ হয়ে যাবে! দেব ফ্যান পাওয়ারের প্রবল ক্ষমতা। তারা সাবধান করছে। শুধরে যেতে হবে, নাহলে তারা শুধরে দেবে। আর তারপর আরেক কমেন্টে অকথ্য গালগাল এবং রিলিজ করলে কী করবে, তাও বলা আছে! দ্য ওয়ালকে জিনিয়া বলেন, ‘শুধু একটি নয় একাধিক প্রোফাইল থেকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, অভিযোগ জিনিয়ার। তিনি আরও বলেন, ‘একটি নির্দিষ্ট ফ্যান ক্লাব থেকে এই কমেন্ট আসছে।’

আজ, ফের এমনই এক স্ক্রিনশট পোস্ট করলেন, অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ট্রোল হেটার্স নামক এক প্রোফাইল থেকে শিবপ্রসাদ, জিনিয়া, রাজ, রুদ্রনীলদের ফের আক্রমণ করা হয়েছে। স্ক্রিনশটে দেখা যাচ্ছে, গালগাল এবং সেই হুমকি। শুধু তাই নয়, আরেকটি প্রোফাইল থেকে জিনিয় সেনের ছবি মর্ফ করে পোস্ট করা হয়েছে, কমেন্ট সেকশনে।

স্ক্রিনশট শেয়ার করে রুদ্রনীল ক্যাপশনে লেখেন, ‘নিশ্চই ভাই দেব, তার এ সব দেবতুল্য ফ্যান (দেবীয়ান)ভাইদের কথা জানে না!! জানলে নিশ্চয়ই সে তার অফিশিয়াল প্রোফাইল থেকে এদের একবার বোঝাতো যে, সে সত্যি অবিবাহিত এবং সে কারো বাপ নয়, বরং সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নিষ্ঠাবান লড়াকু ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমাযোদ্ধা। এ সব দেখলে নিশ্চয়ই বোঝাতো, এই ধরণের "লাগাতার অকারণ বেশী মিষ্টি পরিবেশনে" কারও না কারও ডায়োবিটিস হতে পারে এবং তার এসব দেখে তারও কষ্ট হয়। উত্তম কুমার বেঁচে থাকলে হয়তো এসব কান্ড দেখে মুচকি হেসে পোস্ট করতেন, -"#সেটা_বড়_কথা_নয়।"!!

ফোনে ধরা হল রুদ্রনীল ঘোষকে, বললেন, ‘যারা দেবের ফ্যান, তারা হয়তো ভাবে, যে দেবই এক-অদ্বিতীয় বাকিরা অপ্রয়োজনীয় কিংবা বাতিল, সেটা ভুল ধারণা! ছবি নির্মাণের সঙ্গে জড়িয়ে প্রত্যেকে গুরুত্বপূর্ণ। দেব একা একটা গোটা ছবিতে কাজ করতে পারবেন না। তাঁর দরকার পড়বে আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষজনকে। পরিচালক, সহ-অভিনেতা, চিত্রনাট্যকার, ফিল্মের বাকি কলাকুশলী, প্রত্যেকের অবদান রয়েছে ইন্ডাস্ট্রিতে। তাই ফ্যানদের প্রিয় মানুষকে বড় করতে গিয়ে বাকিদের কুমন্তব্য করছে যারা, তারা ক্ষণিকের জন্য নিজেদের বিরাট মনে করলেও, তিনি কোথাও গিয়ে তার প্রিয় অভিনেতাকেই ছোট করছেন।’এখানেও থামেননি রুদ্রনীল, বললেন, ‘জানি না, দেব বিষয়টি নিয়ে অবগত কি না, তবে আমি চাইব, ও সোশ্যাল মিডিয়ায়, পোস্টের মাধ্যমে ওঁর ফ্যানদের উদ্দেশ্যে একটি বার্তা দেন। তিনি যেন এমন করুচিকর বক্তব্যের বিরোধিতা করেন। আরেকটি বিষয় যারা দেবের নাম নিয়ে এই ফ্যানক্লাবের মুখ হয়ে এসব কথা লিখছেন, তাদের মনে হয়, এই নোংরা পোস্ট পড়ে দেবের গর্বে বুক ফুলে উঠবে নাকি ফ্যানদের লজ্জায় মাথা হেট হয়ে যাবে!’

প্রসঙ্গত, বিগত বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমে যেভাবে শিবপ্রসাদকে কটাক্ষের শিকার হতে হয়েছে তার পরিপ্রেক্ষিতেই বুধবার, লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন জিনিয়া-শিবপ্রসাদ। ভবানীভবনেও গিয়েছিলেন তারকা দম্পতি। দ্য ওয়ালকে বলেন, 'থানাতেও অভিযোগ দায়ের করা হবে।'

গতকাল অর্থাৎ মঙ্গলবার, গোটা বিষয় নিয়ে ‘দ্য ওয়াল’ যোগাযোগ করা হয় দেব-এর ছায়াসঙ্গীর সঙ্গে। তিনি জানান দেব এই বিষয়ে কোনও রকম মন্তব্য করবেন না।


```