Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেখতে দেখতে বিয়ের এক মাস পার! শ্বেতাকে নিয়ে কোথায় গেলেন রুবেল? 

ধুমধাম করেই অনুষ্ঠিত হয়েছিল শ্বেতা-রুবেলের বিয়ে। হাজির ছিলেন টলিপাড়ার চেনামুখেরা। বিয়ের চার দিনের মাথাতেই কাজে যোগদান করেছিলেন শ্বেতা ও রুবেল।

দেখতে দেখতে বিয়ের এক মাস পার! শ্বেতাকে নিয়ে কোথায় গেলেন রুবেল? 

রুবেল-শ্বেতা কোথায় গেলেন?

শেষ আপডেট: 20 February 2025 18:15

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে কেটে গেল একটা মাস। জানুয়ারির ১৯ তারিখ বিয়ে করেছিলেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। ব্যস্ততা রয়েছে দু'জনেরই। তবে সেই ব্যস্ততাকে সামলেই দু'জনে কাটিয়ে ফেললেন একান্ত কিছু সময়। না, বাহারি আয়োজন নয়। বরং শ্বেতা-রুবেল দু'জনেই পৌঁছে গেলেন ডিনার ডেটে। এই একটা দিন ডায়েট চার্ট তোলা থাকুক আলমারিতে। নিভৃতে বেশ কিছুটা সময় কাটালেন একসঙ্গে। 

শ্বেতাকে জড়িয়ে রুবেল বলছেন, "একটা মাস বিয়ের হল, তাই একটু বউয়ের সঙ্গে খাওয়াদাওয়া না করলেন হয় নাকি? পানীয় থেকে আইসক্রিম-- বাদ ছিল না কিছুই। ওই যে, ডায়েট আজ ছুটিতে। 

ধুমধাম করেই অনুষ্ঠিত হয়েছিল শ্বেতা-রুবেলের বিয়ে। হাজির ছিলেন টলিপাড়ার চেনামুখেরা। বিয়ের চার দিনের মাথাতেই কাজে যোগদান করেছিলেন শ্বেতা ও রুবেল। অবকাশ পাননি ছুটির। হনিমুন? সে তো 'দূর কি বাত'।

এই মুহূর্তে 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে অভিনয় করছেন শ্বেতা। সেই ধারাবাহিক এই সপ্তাহে টিআরপি তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে। অন্যদিকে রুবেলের ধারাবাহিক 'নিম ফুলের মধু' টিআরপিতে একদা প্রথম সারিতে থাকলেও এখন আর নেই। শোনা যাচ্ছে খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। নতুন ধারাবাহিকে মোহনা মাইতির সঙ্গে কাজ করতে দেখা যাবে রুবেলকে।


```