Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

RRR Review: লাইমলাইট কাড়লেন রাম চরণরা, আলিয়াও দুরন্ত! রাজামৌলির আরআরআর জমে ক্ষীর

দ্য ওয়াল ব্যুরো: আরআরআর, রাজামৌলির (Rajamouli) আরেক বোমা! লুকিয়ে রেখেছিলেন আস্তিনের নীচে। ২৫ তারিখ রুপোলি পর্দায় সেই বোমা ফাটার পর থেকেই প্রশংসার ঝড় উঠেছে (RRR Review)। আলোচনায় উঠে এসেছে রাম চরণ ও জুনিয়র এনটিআরের অভিনয়! স্ক্রিন থেকে চোখ ফে

RRR Review: লাইমলাইট কাড়লেন রাম চরণরা, আলিয়াও দুরন্ত! রাজামৌলির আরআরআর জমে ক্ষীর

শেষ আপডেট: 25 March 2022 09:31

দ্য ওয়াল ব্যুরো: আরআরআর, রাজামৌলির (Rajamouli) আরেক বোমা! লুকিয়ে রেখেছিলেন আস্তিনের নীচে। ২৫ তারিখ রুপোলি পর্দায় সেই বোমা ফাটার পর থেকেই প্রশংসার ঝড় উঠেছে (RRR Review)। আলোচনায় উঠে এসেছে রাম চরণ ও জুনিয়র এনটিআরের অভিনয়! স্ক্রিন থেকে চোখ ফেরানো মুশকিল। আলিয়া ভাটও কম যান না। আর সারপ্রাইজ হিসেবে রয়েছে অজয় দেবগণের আবির্ভাব। সবমিলিয়ে বক্স অফিসে ধামাকা শুরু হল আরআরআর-এর।

ইউকে-ইউএই-র সেন্সর বোর্ডের সদস্য উমার সান্ধু প্রথম ছবিটির রিভিউ দেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'রাম চরণ দুর্দান্ত। একাই সবদিক থেকে ছিনিয়ে নিয়েছেন লাইম লাইট। রাম চরণ আর জুনিয়র এনটিআরের দ্বৈত উপস্থাপনা ছবিটিকে অন্য মাত্রা দিয়েছে। আছে অজয় দেবগণের সারপ্রাইজ প্যাকেজ, আলিয়া ভাটের অভিনয়।'

এই ছবির জন্য অপেক্ষায় ছিলেন চিত্র সমালোচকরা। ছবির পরতে পরতে দর্শকদের জন্য রয়েছে চমক। পেঁয়াজের খোলসের মত ছবির চিত্রনাট্য সাজিয়েছেন রাজামৌলি। ক্লাইমেক্সের কথা ছবি দেখতে দেখতে কেউ ভাবতেও পারবেন না।

রাজামৌলি আগেও এই দুই দুর্দান্ত অভিনেতার অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন। পাশাপাশি, এও জানিয়েছিলেন তাঁদের অভিনয় এই ছবির চরিত্রের জন্য একেবারেই আদর্শ। এছাড়াও তাঁদের বন্ধুত্ব সিনেমাটিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে।

তেলেগু ছবি আরআরআরে যেমন আছে ইতিহাসের ছোঁয়া, তেমই আছে মারকাটারি অ্যাকশন। রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ, আলিয়া ভাট ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সামুঠিরাকানি, রে স্টেভিনসন, আলিয়া ডোডির মতো তারকারা। বক্স অফিসে রাজামৌলির আরআরআর কেমন সাড়া ফেলতে পারে সেটাই এখন দেখার।

কেরিয়ারে ধাক্কা, ভুল নারীসঙ্গ, অবসাদ! ভাসান হল টলিউডের কার্তিক ঠাকুরের


```