Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RRR 2: রাজামৌলি কি 'আরআরআর ২' বানাচ্ছেন? কী বললেন জুনিয়র এনটিআররা

দ্য ওয়াল ব্যুরো: এস এস রাজামৌলির ‘রাইজ রোর রিভোল্ট’ (RRR) কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস। শুরু থেকে এই ছবি যে হারে ব্যবসা করেছে তাতে নির্মাতাদের প্রত্যাশার পারদ ছাপিয়ে গিয়েছে। ‘বাহুবলী’, ‘পুষ্পা’র মতো ‘আরআরআর’-এর সিক্যুয়েলও (RRR 2) কি আসবে

RRR 2: রাজামৌলি কি 'আরআরআর ২' বানাচ্ছেন? কী বললেন জুনিয়র এনটিআররা

শেষ আপডেট: 7 April 2022 11:24

দ্য ওয়াল ব্যুরো: এস এস রাজামৌলির ‘রাইজ রোর রিভোল্ট’ (RRR) কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস। শুরু থেকে এই ছবি যে হারে ব্যবসা করেছে তাতে নির্মাতাদের প্রত্যাশার পারদ ছাপিয়ে গিয়েছে। ‘বাহুবলী’, ‘পুষ্পা’র মতো ‘আরআরআর’-এর সিক্যুয়েলও (RRR 2) কি আসবে? রাজামৌলি কি তেমন কিছু ভাবছেন? লাখ টাকার সেই প্রশ্নের উত্তরে মুখ খুললেন রাজামৌলি (S S Rajamouli), জুনিয়র এনটিআররা (Jr NTR)।

rrr

জুনিয়র এনটিআর বলছেন, ‘আরআরআর’-এর একটি সিক্যুয়েল অবশ্যই তৈরি করা উচিত। এই ছবির কাছে দর্শকদের প্রত্যাশা এতই বেড়ে গেছে, সিক্যুয়েল না হলেই তারা হতাশ হবেন।

আরও পড়ুন: মলদ্বীপের তটে নতুন বেস্টফ্রেন্ড খুঁজে পেলেন তারা সুতরিয়া!

সারা বিশ্বজুড়ে এতদিনে হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রাজামৌলির ‘আরআরআর’। জুনিয়র এনটিআর এই ছবির অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন। তাঁর সঙ্গে দেখা গেছে রাম চরণকে। এস এস রাজামৌলির এটি তৃতীয় ব্লকবাস্টার, এর আগে বাহুবলী ছবির দুটি সিক্যুয়েল তৈরি করেছিলেন তিনি, দুটিই দাপিয়ে বেড়িয়েছে বক্স অফিসে।

rrr

‘আরআরআর’-এর সাফল্যের একটি উদযাপন অনুষ্ঠানে এসে ছবির কলাকুশলীরা সিক্যুয়েল নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। সেখানে জুনিয়র এনটিআরকে জিজ্ঞেস করা হয় ছবিটির পরবর্তী কোনও পার্ট আসবে কিনা, সে বিষয়ে কথাবার্তা কিছু এগিয়েছে কিনা। জুনিয়র এনটিআর বলেন, দর্শকরা এটাই চাইছেন। তাঁর কথায়, ‘আমি নিশ্চিত, রাজামৌলি যদি এর সিক্যুয়েল না বানান, আপনারাই ওঁকে মেরে ফেলবেন। ‘আরআরআর ২’ বানাতেই হবে, এই গল্পের একটা শেষ পর্ব থাকা দরকার। আশা করছি রাজামৌলি সিক্যুয়েল তৈরি করবেন।’

rrr

জুনিয়র এনটিআরের কথায় ‘আরআরআর’-এর সিক্যুয়েল যে তৈরি হবে তার একটা ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। ‘আরআরআর ২’ হলে খুশি হবেন রাম চরণও, ওই একই অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি।

তবে সিক্যুয়েল নিয়ে কথা বলতে গিয়ে রাজামৌলি বলেছেন, এটা যদি করতে পারি, অবশ্যই ভাল লাগবে, আমরা সবাই খুশি হব। বক্স অফিসে তা কেমন চলবে জানি না, তবে এই টিমের সঙ্গে আবার সময় কাটাতে পারব, সেটা ভাল লাগবে।


```