Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুই নায়িকার ক্যাট ফাইটে বন্ধ শ্যুটিং! 'মাতঙ্গী'র ভবিষ্যৎ অনিশ্চিত

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী সোহিনী সরকার কেন আলাদা মেকআপ রুম, মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার পেয়েছেন, তা নিয়ে সমস্যার জেরে 'মাতঙ্গী' (Matangi) ওয়েব সিরিজের শ্যুটিং ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তৃণা সাহা (Trina Saha)। এবার সেই দুই অভিনেত্রীর দ

দুই নায়িকার ক্যাট ফাইটে বন্ধ শ্যুটিং! 'মাতঙ্গী'র ভবিষ্যৎ অনিশ্চিত

শেষ আপডেট: 1 August 2023 19:34

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী সোহিনী সরকার কেন আলাদা মেকআপ রুম, মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার পেয়েছেন, তা নিয়ে সমস্যার জেরে 'মাতঙ্গী' (Matangi) ওয়েব সিরিজের শ্যুটিং ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তৃণা সাহা (Trina Saha)। এবার সেই দুই অভিনেত্রীর দ্বন্দ্বের জেরেই সরগরম হয়ে উঠেছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। অভিযোগ, সোহিনীর মত তৃণাও নিজের জন্য সব কিছু দাবি করেছিলেন। এর পাশাপাশি সিরিজের পরিচালককেও অপমানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এদিকে এই বিবাদের জেরে বেশ সমস্যায় পড়েছেন সিরিজের নির্মাতারা। 'মাতঙ্গী' (Matangi) নামের এই সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস ও রুদ্রনীল ঘোষ।

মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে রুদ্রনীল নিজেই প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতি এবং কলাকুশলীদের কাজের সমস্যার কথা স্বীকার করেছেন। তবে তিনি এও জানিয়েছেন যে, ঘটনার পরে তৃণা লিখিতভাবে ক্ষমাও চেয়েছেন। কিন্তু জানা গিয়েছে, তাঁকে আর ফেরত আনা হচ্ছে না। আপাতত তাঁর সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটমাট করার চেষ্টা চলছে।

তবে তৃণার বদলি হিসেবে কে কাজ করবেন তা নিয়ে ইতিমধ্যে খোঁজখবর শুরু করেছে প্রযোজনা সংস্থা। সূত্রের খবর, তাঁর জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে রোশনী ভট্টাচার্যকে। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, গত ২৩ জুলাই শুরু হয়েছিল 'মাতঙ্গী'র শ্যুটিং। তার চতুর্থ দিনেই ঝামেলা করে বেরিয়ে যান তৃণা। আপাতত তাঁর জায়গায় নতুন অভিনেত্রীকে নিয়ে প্রত্যেকটি দৃশ্য আবার শ্যুট করতে হবে। এরমধ্যেই মঙ্গলবার থেকে 'কাবুলিওয়ালা' ছবির কাজ শুরু করেছেন সোহিনী। আবার পরমব্রত-রাইমা সেনের সঙ্গে 'হাওয়া বদল ২'-এর শ্যুটিং করতে কয়েকদিনের মধ্যেই লন্ডন উড়ে যাবেন রুদ্রনীল। সেসবের মধ্যেই সব জটিলতা কাটিয়ে 'মাতঙ্গী'র কাজ শুরু করে ফেলতে চাইছে প্রযোজনা সংস্থা।

অটোয় ফটো স্বস্তিকার! সময় বাঁচাতে তিনচাকাতেই ভরসা অভিনেত্রীর


```