Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'সঠিক রাস্তায় হাঁটতে গেলে...', সোশ্যাল মিডিয়া ছাড়লেন রনিত, হঠাৎ কী হল?

ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বক্ষেত্রে জনপ্রিয় অভিনেতা রনিত রায় (Ronit Roy) এবার নিজের মানসিক স্বাস্থ্য (Mental Health) ভাল রাখার জন্য একটি বড় পদক্ষেপ করলেন।

'সঠিক রাস্তায় হাঁটতে গেলে...', সোশ্যাল মিডিয়া ছাড়লেন রনিত, হঠাৎ কী হল?

রনিত রায়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 November 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বক্ষেত্রে জনপ্রিয় অভিনেতা রনিত রায় (Ronit Roy) এবার নিজের মানসিক স্বাস্থ্য (Mental Health) ভাল রাখার জন্য একটি বড় পদক্ষেপ করলেন। কাজের ফাঁকে ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি (Social Media Addiction) যে মানসিক স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলছে, তা উপলব্ধি করেই তিনি সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে অভিনেতা লেখেন, তিনি জানেন যে তাঁর ভক্তরা তাঁকে খুব ভালবাসেন। তাঁদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মান তাঁর কাছে অবর্ণনীয় (Indescribable), যা তিনি আজীবন মনে রাখবেন।

তবে তিনি বিরতির কারণ হিসেবে জানান, "আমার মনে হয় আমি জীবনের এমন একটা পর্যায়ে রয়েছি যেখানে দাঁড়িয়ে নিজের এবং পরিবারের কথা ভাবাটা খুবই দরকার। নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যই আমি এই পথ অনুসরণ করতে শুরু করলাম।"

 রনিত রায় স্বীকার করেন যে এই সিদ্ধান্ত তাঁর জন্য খুবই জরুরি ছিল। নিজেকে নতুন করে ফিরে পেতে ও পরিবারের সকলের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

অভিনেতা এই বিরতিকে সাময়িক বললেও, তিনি নিশ্চিত করে বলতে পারেননি যে কবে আবার সোশ্যাল মিডিয়ায় ফিরবেন। তিনি বলেন, অনুরাগীদের থেকে এত ভালোবাসা পাওয়ার পর তা থেকে দূরে থাকা সত্যিই কঠিন, তবে জীবনের সঠিক রাস্তায় হাঁটতে তাঁকে এই পথ অনুসরণ করতেই হবে।

অনেকের মতে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করার আগে এটিই ছিল রনিত রায়ের শেষ পোস্ট। তাঁর ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন—কবে তাঁদের পছন্দের অভিনেতা ফিরে আসবেন এবং নতুন কোনো কাজের (New Projects) খবর দেবেন।


```