Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলিভিয়া হাসে প্রয়াত, দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন পর্দার 'জুলিয়েট'

১৯৬৮ সালে মাত্র ১৫ বছর বয়সে জুলিয়েট চরিত্রে অভিনয় করে দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন অলিভিয়া।

অলিভিয়া হাসে প্রয়াত, দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন পর্দার 'জুলিয়েট'

অলিভিয়া হাসে

শেষ আপডেট: 28 December 2024 16:51

দ্য ওয়াল ব্যুরো: উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক রোমিও-জুলিয়েট অবলম্বনে নির্মিত ক্ল্যাসিক চলচ্চিত্রের জুলিয়েট চরিত্রের অভিনেত্রী অলিভিয়া হাসে প্রয়াত। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৬৮ সালে মাত্র ১৫ বছর বয়সে জুলিয়েট চরিত্রে অভিনয় করে দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন অলিভিয়া। প্রথম সিনেমাতেই একটুর জন্য অস্কার না পেলেও পেয়েছিলেন গোল্ডেন গ্লোব পুরস্কার।

অলিভিয়ার জন্ম আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসে। জুলিয়েট চরিত্রে অভিনয়ের কয়েক দশক পর তিনি প্যারামাউন্ট পিকচার্সের বিরুদ্ধে নাবালিকা অবস্থায় নগ্ন চরিত্রে অভিনয় করানোয় মামলা দায়ের করেছিলেন অলিভিয়া। রোমিও-জুলিয়েট ছাড়াও তিনি ১৯৭৭ সালের ক্যাসিক টিভি মিনি সিরিজ জেসাস অফ নাজারেথ-এ জিশুর মা ভার্জিন মেরি-র চরিত্রে অভিনয় করেছিলেন।

১৯৫১ সালে জন্ম অলিভিয়ার। আর্জেন্তিনা থেকে তাঁর পরিবার যখন পাকাপাকিভাবে লন্ডনে চলে আসে, তখন তাঁর বয়স মাত্র ৭। লন্ডনে এসে ইতালিয়া কন্টি আকাদেমি ড্রামা স্কুলে ভর্তি হন। পরিচালক ফ্র্যাঙ্কো জেফফিরেল্লির আবিষ্কার অলিভিয়া। রোমিও-জুলিয়েট ছবির পরিকল্পনার সময় তিনি নতুন তরতাজা মুখ খুঁজছিলেন। সেই সময় দ্য প্রাইম অফ মিস জঁ ব্রডি নাটকে ভ্যানেসা রেডগ্রেভ-এর বিপরীতে অভিনয় করার সময় তাঁর নজর কাড়েন অলিভিয়া।

রোমিও-জুলিয়েট সিনেমায় অলিভিয়ার বিপরীতে রোমিওর ভূমিকায় অভিনয় করেছিলেন ১৬ বছরের ব্রিটিশ তরুণ লিওনার্ড হুইটিং। ছবিটি সেরা ছবি ও সেরা পরিচালক বিভাগে অস্কারে মনোনয়ন পেয়েছিল। কিন্তু হাসে সেবার শক্তিশালী অভিনেত্রী যেমন বারবারা স্ট্রেসান্ডের কাছে অল্পের জন্য পিছিয়ে পড়েন। কিন্তু, সেই বছরেরই গোল্ডেন গ্লোব পুরস্কার মঞ্চে সেরা নতুন তারকার পুরস্কার জেতেন হাসে।

মেরি চরিত্রে অভিনয়ের পরের বছরেই অর্থাৎ ১৯৭৮ সালে হাসে আগাথা ক্রিস্টির উপন্যাস অবলম্বনে ডেথ অন দি নাইল ছবিতে আবার সামনে আসেন। এছাড়াও ব্ল্যাক ক্রিসমাস (১৯৭৪) এবং টিভি ছবি সাইকো ফোর-এও দর্শকের প্রশংসা কুড়িয়ে নেন। 


```